,

দুই কোটি টাকার সোনাসহ যাত্রী আটক

news-image

অপরাধ ডেস্করাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিজানুর রহমান (৪০) নামে এক যাত্রীর কাছ থেকে চার কেজি সোনা জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ শুক্রবার সকালে তাঁকে আটক করা হয়।

এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার বলেন, মিজানুর তাঁর পোশাকের মধ্যে সোনার চারটি বার লুকিয়ে রেখেছিলেন। প্রতিটি বারের ওজন এক কেজি করে। এসব সোনার মূল্য দুই কোটি টাকা।

তানজিনা আক্তার আরও বলেন, মিজানুর রহমান বেলা ১১টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইনসে করে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন। বিমানবন্দরের ভেতরে তাঁর গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। আনুষঙ্গিক কাজ শেষে বের হওয়ার পর বিমানবন্দরের বাইরে গোলচত্বর থেকে মিজানুরের মালামাল তল্লাশি করা হয়। এ সময় সোনা জব্দ করা হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা