,

জুলাইতে কর্টানা আসছে অ্যান্ড্রয়েডে

news-image

প্রযুক্তি ডেস্কঅ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে মাইক্রোসফটের ভারচুয়াল সহকারী সফটওয়্যার কর্টানাকে উন্মুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে মাইক্রোসফট। উইন্ডোজের পাশাপাশি অন্যান্য অপারেটিং সিস্টেম প্ল্যাটফর্মে কর্টানা উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার প্রায় মাস খানেক পর মাইক্রোসফটের কাছ থেকে এই ঘোষণা এল।

এই জুলাই মাস থেকেই অ্যান্ড্রয়েডে পাওয়া যাবে কর্টানা সফটওয়্যারটিকে। অবশ্য অ্যান্ড্রয়েডে গুগলের তৈরি ভারচুয়াল সহকারী অ্যাপ গুগল নাউ রয়েছে। কর্টানা গুগল নাউয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবেই আসছে। খবর পিসি ম্যাগের।

বর্তমানে মাইক্রোসফটের হ্যালো ভিত্তিক ভারচুয়াল অ্যাসিস্ট্যান্ট এই সফটওয়্যারটি কেবল উইন্ডোজ ফোনেই রয়েছে। কর্টানা যদি মাইক্রোসফটের উইন্ডোজ প্ল্যাটফর্মের পাশাপাশি অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে চলে যায় তবে কোনো প্রধান ভারচুয়াল প্রোগ্রামের প্রতিদ্বন্দ্বী ওএসে যুক্ত হওয়ার ঘটনা ঘটবে।

অ্যান্ড্রয়েড ছাড়াও উইন্ডোজ ১০ পিসি ও এক্সবক্স ওয়ান ব্যবহারকারীদের জন্যও কর্টানাকে উন্মুক্ত করছে মাইক্রোসফট।

মাইক্রোসফটের কর্মকর্তা মার্কাস অ্যাশ এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ‘আপনার দুনিয়া ও সব যন্ত্রের কাজকে সংযোগ সুবিধার মধ্যে আনতে যাচ্ছে কর্টানা। আপনার উইন্ডোজ পিসি, ট্যাব, ফোন, এক্সবক্স, আইফোন, অ্যান্ড্রয়েড ফোন সব খানেই থাকবে কর্টানা। অপারেটিং সিস্টেম আলাদা হলেও আপনার ভারচুয়াল জগতের অভিজ্ঞতাকে সাবলীল করতে কাজ করবে কর্টানা।

গত মে মাসে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য কর্টানা সফটওয়্যারটি উন্মুক্ত করার ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ