,

বাংলাদেশ-তাজিকিস্তান লড়াই শুরু

news-image

ক্রীড়া ডেস্কশক্তি-সামর্থ্যে ব্যবধান বিস্তর। তবে ঘরের মাঠ বলেই উজ্জীবিত বাংলাদেশ। গ্যালারীতে উপস্থিত হাজার দশেক দর্শক। সব মিলিয়ে বেশ রোমাঞ্চকর আবহে শুরু হলো বাংলাদেশ-তাজিকিস্তান ফুটবল ম্যাচ।

রাশিয়া-২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে বিকেল পাচঁটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন।

বাছাই পর্বের প্রথম ম্যাচে গত ১১ জুন কিরগিজস্তানের কাছে ৩-১ গোলে হেরে যায় বাংলাদেশ। ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে তাজিকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের লক্ষ্য পয়েন্ট অর্জন করা।
হেড টু হেডে অনকে এগিয়ে তাজিকিস্তান। দুই দল মোট ছয়বার মুখোমুখি হয়ছে। তাতে তাজিকদের জয় চারটি, বাংলাদশেরে একটি। বাকি এক ম্যাচ ড্র। এর মধ্যে চারটি ম্যাচ ছিল বিশ্বকাপ বাছাই পর্বের বাকি দুই ম্যাচ প্রীতি।

বাংলাদেশ প্রথম তাজিকিস্তানের মুখোমুখি হয়েছিল ২০০৩ সালের বিশ্বকাপের বাছাইপর্বের প্লে অফ ম্যাচে। দুই লেগের ম্যাচেই বাংলাদেশ হেরেছিল ২-০ গোলে। এরপর ২০০৬ সালে ঢাকায় ফ্রেন্ডলি ম্যাচে তাজিকিস্তানের কাছে ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এর বছরখানেক পর বিশ্বকাপের বাছাইপর্বে দুই লেগের ম্যাচে মুখোমুখি হয় দুই দেশ। প্রথম লেগে ঢাকায় তাজিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ।

তবে ফিরতি লেগে তাজিকিস্তানের মাঠে বাংলাদেশ হেরে আসে ৫-০ গোলে। বাংলাদেশের একমাত্র জয় ২০১০ সালের ফেব্রুয়ারীতে। কলম্বোতে যেখানে বাংলাদেশ জিতেছিল ২-১ গোলে। শেষ মুখোমুখির স্মৃতি সুখকর ও অনুপ্রেরণাদায়ক। এবার ঢাকায় সপ্তম মোকাবেলায় তাজিকদের সঙ্গে কি পেরে উঠবে বাংলাদেশ? ২৭ মিনিট পর্যন্ত খেলার আপাতত যে অবস্থা, তাতে বাংলাদেশ অনেক ভালো খেলছে। তবে এখনও কেউ গোল দিতে পারেনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ