,

আওয়ামী লীগ আর গণতন্ত্রে ফিরতে পারবে না’

news-image

ডেস্ক রির্পোট জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ.স.ম আবদুর রব বলেছেন, উন্নয়নের দোহাই দিয়ে জনগণের রাজনৈতিক অধিকার ভোটের অধিকার হরণ করা আইয়ুব খান মডেল। যা অনেক আগেই জনগণ প্রত্যাখান করেছে। আওয়ামী লীগ এখন আইযুবের অনুসারী। 

আওয়ামী লীগ আর কোনদিন জনগণের ভোটের অধিকার, অবাধ নির্বাচন এবং গণতন্ত্রে ফিরতে পারবে না। এসব পথ দলটির জন্য রুদ্ধ হয়ে গেছে। তাই এখন রাজনীতিতে বিকল্প শক্তি বা তৃতীয় শক্তি গড়ে তুলতে হবে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জেএসডি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন। আ.স.ম রব বলেন, জনগণের অনুমোদন ছাড়া রাষ্ট্র পরিচালনাই হচ্ছে স্বৈরশাসন। জনগণের সম্মতি ছাড়া রাষ্ট্র পরিচালনা করার এখতিয়ার কারও নেই। 

লিখিত বক্তব্যে বলা হয়, ঘোষিত বাজেটে রাজস্ব আয় ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকার সক্ষম হবে না। বাজেটে ঘোষিত শতকরা ৭ ভাগ প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতি ৬ দশমিক ৬ ভাগ সীমিত রাখাও সম্ভব হবে না।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা