,

আশুগঞ্জে ২য় রেল সেতুতে ২জন শ্রমিক আহত

news-image

নিজস্ব প্রতিবেদক : আশুগঞ্জ ২য় রেল সেতুতে দৈনিক কাজ করার সময় গত ১৩ই জুন সকাল ১০.০০ঘটিকার সময় ক্রেং যোগে ঢালাইর কাজে ব্যবহৃত রডের খাঁচা স্থানান্তরিত করার সময় ক্রেং এর তার ছিড়ে নিচে পড়ে গেলে ২জন শ্রমিক গুরুতর আহত হন। আহত ২জনকে স্থানীয় নুর মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আশঙ্খা জনক অবস্থা বাজিতপুর মেডিকেলে রেফার করেন। কার্যাধীন এলাকার ফোরম্যান রতন মিয়ার সাথে আলাপ করে আহত ২জনের নাম জানা যায়, ১। পলাশ গাইন, কাশিয়ানী থানা ও লিটন মিয়া, কুটালি পাড়া, থানা- গোপলগঞ্জ বলে জানা যায়। এ ব্যাপারে উক্ত প্রকল্পের পি.এম বিকে সিং এর সাথে ফোনে যোগাযোগ করতে চাইলে তিনি কোন কথা বলেন নি। তাৎক্ষনাত আশুগঞ্জ থানার ওসি তদন্ত সেলিম উদ্দিন ও টোল প্লাজার টিএসআই আব্দুল কুদ্দুস ঘটনার স্থল পরির্দশন করলেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কোন মন্তব্য করেননি। তবে শ্রমিকদের সাথে কথা বলে যানা যায়, প্রকল্পাধিন এলাকায় শ্রমিকদের নিরাপত্তায় যে সব সরাঞ্জামাধী ব্যবহার করা দরকার নিরাপত্তার স্বার্থে কিছুই ব্যবহার করা হয় না। এ পর্যন্ত উক্ত প্রকল্প চলাকালে বিগত দিনে একজন শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হন এবং তিন জন শ্রমিক গুরুতরত আহত হয়। ঘটনার বিস্তারিত জানার জন্য সাংবাদিকরা ভিতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তার কারণ দেখিয়ে প্রবেশ করতে দেয়নি।

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে