,

মাত্র ২ টি উপকরণে ঘরেই তৈরি করুন আইসিং সুগার (ভিডিও)

news-image

লাইফস্টাইল ডেস্কযারা বেকিং করেন তাদের কাছে আইসিং সুগার অতি পরিচিত এবং প্রয়োজনীয় একটি উপকরণ। সাধারণ চিনির পরিবর্তে শুধুমাত্র আইসিং সুগারের ব্যবহারেই কেক, পেস্ট্রি, কুকি এবং বেকিংয়ের অন্যান্য খাবারের স্বাদ পাল্টে দেয়া যায় খুব সহজেই। অনেক সময় বড় দানার চিনির কারণে খাবারের মূল টেক্সচার একেবারেই নষ্ট হয়ে যেতে পারে। আইসিং সুগার আমাদের দেশে খুব সাধারণ নয়। অনেক বড় সুপারশপ গুলোতে খুঁজলে পেতে পারেন। কিন্তু হাতে কাছে এই আইসিং সুগার পাওয়া যায় না। মন খারাপ করবেন না। আপনি চাইলে কয়েক মিনিটেই আইসিং সুগার তৈরি করে ফেলতে পারেন তাও মাত্র ২ টি উপকরণে। জানতে চান কীভাবে? চলুন জেনে নেয়া যাক।

উপকরণঃ
– সাধারণ চিনি
– কর্ণফ্লাওয়ার (প্রতিকাপ চিনির জন্য ২ টেবিল চামচ)

পদ্ধতিঃ
– আইসিং সুগারের জন্য আপনার লাগবে গ্রাইন্ডার। ব্লেন্ডারেও এই কাজটি করে নিতে পারেন। তবে গ্রাইন্ডার হলে অনেক ভালো কাজে দেবে। ব্লেন্ডারের সেটের সাথে ছোটো আকারারের মসলা পেষার গ্রাইন্ডার দিয়েই বানাতে পারবেন আইসিং সুগার।
– প্রথমে নিজের ইচ্ছে মতো কয়েক কাপ সাধারণ চিনি গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে পাউডারে পরিণত করে ফেলুন। ময়দা ধরণের টেক্সচার চলে আসবে।
– এরপর প্রতি কাপ চিনির জন্য ২ টেবিল চামচ করে কর্ণফ্লাওয়ার দিয়ে আরও খানিকক্ষণ পিষে নিন।
– ব্যস, তৈরি হয়ে গেলো আপনার আইসিং সুগার। আপনি বয়ামে ভরে মাসের পর মাস ব্যবহার করতে পারবেন এই আইসিং সুগার। আপনাকে আর খোঁজাখুঁজি করতে হবে না একেবারেই।
নিচের ছোট্ট ভিডিওটিতে জেনে নিন বিস্তারিত

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ