,

রাজধানী তীব্র যানজটে অচল

news-image

ডেস্ক রির্পোট তীব্র যানজটের কারণে রাজধানীতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন অফিসগামী সাধারণ মানুষ। আজ সকাল থেকেই রাজধানীল হাতিঝিল, গুলশান, নিকেতন, মগবাজার, কাওরানবাজার, ফার্মগেটসহ আশপাশের এলাকার এই যানজট সৃষ্টি হয়।  ট্রাফিক পুলিশ কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, সকালে হাতিরঝিল-সংলগ্ন পুলিশ প্লাজা কনকর্ড ভবনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই জন্য হাতিরঝিলের সকল রাস্তা বন্ধ করে দেয়া হয়। এতে করে আশাপাশের সবগুলো সড়কে যানজট দেখা দেয়। এদিকে এই যানজটের কারণে চরম দুর্ভোগ পোহান সাধারণ মানুষ। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। রামপুরা থেকে কাওরান বাজার আসা আরেক যাত্রী বলেন, প্রধানমন্ত্রী আসবে বলে হাতিরঝিলের রাস্তা বন্ধ করে দেয়া হয়। তাই অনেক পথ ঘুরে মৌচাক দিয়ে কাওরান বাজার আসতে আড়াই ঘণ্টা লেগেছে। মিরপুর থেকে কারওয়ান বাজারে আসা এক যাত্রী জানান, আধঘণ্টার পথ আসতে তার লেগেছে পৌনে তিন ঘণ্টা। ওদিকে সকাল থেকে রাজধানীতে ভারি বৃষ্টিপাত হওয়ায় ভোগান্তি পোহান মানুষ।

ভারি বৃষ্টির কারণে বিভিন্ন রাস্তায় পানি জমে যাওয়ায় যানজট দেখা দেয়। মৌচাক-মালিবাগ, মগবাজার ও সাতরাস্তা এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভার এর কাজ চলায় এসব রাস্তায় বৃষ্টির পানি আর কাদায় একাকার হয়ে যায়। কোন কোন সড়কে হাটু সমান পানি জমায় যান চলাচলে ব্যাঘাত ঘটে। কোথাও কোথাও যানবাহন বিকল হয়ে পড়ে থাকতে দেখা যায়। সড়কে জলাবদ্ধতা পরিস্থিতি দেখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন মেয়র সাঈদ খোকন। তিনি জানিয়েছেন, অপরিকল্পিত রাস্তার কারণে জলাবদ্ধতা হচ্ছে। সমস্যা সমাধানে সিটি করপোরেশনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ