,

এবার ম্যাগাজিনের কাভারে নগ্ন মাইলি

news-image

বিনোদন প্রতিবেদকগত কয়েক বছরের মধ্যে ক্রমাগতভাবে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত সংগীতশিল্পী-অভিনেত্রী হিসেবে বারবারই উঠে এসেছে মাইলি সাইরাসের নাম। বিভিন্ন কা- ঘটানোর মধ্য দিয়ে মিডিয়ার সংবাদে পরিণত হওয়াটা যেন অভ্যাসে পরিণত হয়েছে তার। এর আগে বিভিন্নজনের সঙ্গে স্ক্যান্ডাল, নিজের নগ্ন সেলফি পোস্ট, মাতাল হয়ে গাড়ি চালানো, স্টেজে অশ্লীল অঙ্গভঙ্গিসহ বিভিন্ন কারণে বিতর্কের মুখে পড়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি আবারও পুরোপুরি নগ্ন হলেন মাইলি সাইরাস। তবে এবার তিনি নিজের পোষা প্রিয় সাদারঙা কুকুরসহ নগ্ন পোজ দিয়ে ব্যাপক আলোচনায় চলে এসেছেন। ‘পেপার’ ম্যাগাজিনের কাভার মডেল হিসেবে এবার নগ্ন হলেন তিনি। তার এ ছবিটি গত দুদিনে গুগল সার্চের শীর্ষে রয়েছে। ছবিতে পুরোপুরি নগ্ন হয়ে কুকুরকে সামনে রেখে পোজ দিয়েছেন তিনি। এরকমভাবে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায় মাইলিকে। তবে ম্যাগাজিনটিতে এবার তিনি এভাবে পোজ দিয়েছেন পশু অধিকার রক্ষার্থে। এমনটাই জানিয়েছেন খোদ মাইলি। ম্যাগাজিনের সাক্ষাৎকারেও তিনি পশুদের প্রতি দায়িত্ববোধ ও ভালবাসার কথা জানিয়েছেন। তবে অনেকেই প্রশ্ন তুলেছেন পশু অধিকার রক্ষায় মাইলির মতো তারকাকে কেন নগ্নতার সাহায্য নিতে হবে! অবশ্য আলোচনা-সমালোচনায় কান দেয়ার পাত্রী নন মাইলি। এ বিষয়ে তিনি বলেন, পশুদের প্রতি ভালবাসা প্রদর্শন আমাদের নৈতিক দায়িত্ব বলেই মনে করি। তাদেরও কিন্তু অধিকার রয়েছে। সেই অধিকার সম্পর্কে সবার সচেতন হওয়া উচিত। নিজ নিজ জায়গা থেকে অন্য প্রাণীদের প্রতি আমাদের সুবিচার করা উচিত। কিন্তু অনেক সময়ই দেখা যায় আমরা তার উল্টোটা করছি। মূলত সচেতনতা তৈরির লক্ষ্যেই আমার প্রিয় প্রাণীটিকে নিয়ে কাভার মডেল হয়েছি ‘পেপার’ ম্যাগাজিনের। আর অনেকইে নগ্নতা নিয়ে প্রশ্ন তুলছেন। লক্ষ্য করলে দেখবেন আমি এবং আমার কুকুর দুজনই নগ্ন। অর্থাৎ মানুষ ও পশুর প্রতি সমান আচরণের একটি প্রতীক এটি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ