,

বাঁকা লাইন সোজা: চলছে ট্রেন

news-image

নিজস্ব প্রতিবেদক তীব্র সূর্যতাপে রেললাইন বেঁকে যাওয়ায় প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।

লাইনে ঠাণ্ডা পানি ঢেলে চলাচলের উপযোগী করা হলে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সোয়েব আহমেদ  জানান, বিকেল তিনটার দিকে তীব্র গরমের কারণে ব্রাহ্মণবাড়িয়ার গঙ্গাসাগর রেলস্টেশন এলাকায় রেল লাইনের বেশ কিছু অংশ বেঁকে যায়। ফলে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে। এ সময় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও ময়মনসিংহ গামী বিজয় এক্সপ্রেস কসবার ইমামবাড়ি রেলস্টেশনে এবং চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ও কর্ণফুলী এক্সপ্রেস আখাউড়া রেলস্টেশনে আটকা পড়ে।

তিনি আরও জানান, বেঁকে যাওয়া লাইন ঠিক করতে রেললাইনে ঠাণ্ডা পানি ঢেলে লাইন চলাচলের উপযোগী করা হলে বিকেল ৫টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

এ জাতীয় আরও খবর

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন