,

ফের মাঠে নামছেন ওয়াসিম-গিলক্রিস্ট-লারা

news-image

ক্রীড়া ডেস্কতাহলে কি বুড়ো (সাবেক) ক্রিকেটারদের মধ্যেও পাল্লা-পাল্লি শুরু হয়ে গেল? অবসর নেয়া ক্রিকেটারদের নিয়ে ‘লিজেন্ডস টি-টোয়েন্টি লীগ’ নামে একটি আসর চালু করার উদ্যোগ নিয়েছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন। তারা ইতিমধ্যে বিষয়টি নিয়ে আইসিসির প্রধান নির্বাহি ডেভ চিরার্ডসনের সঙ্গে কথাও বলেছেন। তাদের পরিকল্পনা অনুযায়ী চলতি বছর আগস্ট-সেপ্টেম্বরে অবরসর নেয়া ক্রিকেটার নিয়ে যুক্তরাষ্ট্রে এ টুর্নামেন্টে হবে। কিন্তু এরই মধ্যে প্রায় একই আদলে আরেকটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিলেন সাবেক কয়েকজন ক্রিকেটার। এর নেতৃত্বে রয়েছেন পাকিস্তানের ওয়াসিম আকরাম, অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ও ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা। শচীন-ওয়ার্নের ওই টুর্নামেন্টে কোনো খেলোয়াড় কেনা ভেন্যু কিংবা ফর্মেট এখনও ঠিক হয় নি। কিন্তু ব্রায়ান লারা ওখানে খেলবেন বলে আগেই জানিয়েছিলেন। তবে এবার তিনি নিজেই বুড়োদের নিয়ে আরেকটি টুর্নামেন্টের সংগঠক হতে যাচ্ছেন। তবে আকরাম-গিলক্রিস্ট-লারা মনে হচ্ছে গাঁট বেধেই নেমেছেন। ‘মাস্টার্স চ্যাম্পিয়ন্স লীগ’ (এমসিএল) নামের এ টুর্নামেন্টটি ফ্রাঞ্চাইজি ভিত্তিক হবে। আগামী বছর ফেব্রুয়ারির দুই সপ্তাহব্যাপী এ টুর্নমেন্টে ৬টি দল খেলবে। ৯০ জন সাবেক খেলোয়াড় নিয়ে গড়া প্রতিটি দলে থাকবেন ১৫ জন সদস্য। সংযুক্ত আরব আমিরাতের ৩টি মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। ইতিমধ্যে আরব আমিরাতের ক্রিকেট বোর্ডের কাছে মাঠের জন্য আবেদন করেছে তারা। আরব আমিরাতও টুর্নামেন্ট নিয়ে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে।

তবে ‘লিজেন্ডাস টি-টোয়েন্টি লীগ’-এর বিপরীতে ‘মাস্টার্স চাস্পিয়ন্স লীগ’ দাঁড় করানোর চেষ্টা কি-না তা এখনও বুঝা যাচ্ছে না

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা