,

বেইজিংয়ে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : চীনের রাজধানী বেইজিংয়ে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। নতুন একটি আইন চালুর পর থেকে বেইজিংয়ে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হলো।

এক হিসেব অনুযায়ী, চীনে ৩০ কোটিরও বেশি ধূমপায়ী রয়েছে এবং সেখানে প্রতি বছর ১০ লাখেরও বেশি মানুষ ধূমপানজনিত রোগে মারা যায়।

এর আগে ২০১১ সালে চীনজুড়ে হোটেল-রেস্টুরেন্টসহ জনসমক্ষে ধূমপানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

তবে সে-সময় আইন ততটা কঠোর না হওয়ায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সে-উদ্যোগ অনেকাংশেই ব্যর্থ হয়।

তবে এবারের আইনটি বেশ কড়াকড়ি। নতুন এই আইন গত বছরের নভেম্বরে অনুমোদন করেন চীনের আইনপ্রণেতারা। আর ১ জুন ২০১৫ থেকে এটি কার্যকর হলো।

সূত্র : বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি