,

টেস্ট দল থেকে বাদ অভিজ্ঞ চন্দরপল

news-image

ক্রীড়া ডেস্কটেস্ট দল থেকে বাদ অভিজ্ঞ চন্দরপল একসময়ের ক্যারিবিয়ান ব্যাটিংয়ে নির্ভরযোগ্য বলে প্রমাণিত শিবনারায়ন চন্দরপলের প্রয়োজন ফুরিয়ে আসছে দলে। ওয়ানডে দলে অনেকদিন ধরেই অনিয়মিত, এবার বন্ধ হয়ে গেলো টেস্ট দলেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ জুন থেকে শুরু হতে চলা সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৪ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ চন্দরপলের।
ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রানের মালিক হতে মাত্র ৮৭ রান দূরে থাকা চন্দরপলে আস্থা রাখতে পারছেন না দলের নির্বাচকরা।
সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজের তিন টেস্টে মাত্র ১৫.৩৩ গড়ে ৯২ রান সংগ্রহ করেন চন্দরপল। সর্বশেষ ১০ টেস্ট ইনিংসে মাত্র একটি অর্ধশতক আছে চন্দরপলের, এর মধ্যে ৬ ইনিংসেই তিনি একের ঘর থেকে বের হতে পারেননি।
চন্দরপলের সাথে সাথে বাদ পড়েছেন ডেভন স্মিথ এবং কার্লোস ব্রেথওয়েটের মতো ব্যাটসম্যানরা। দলে জায়গা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা শেন ডাওরিচ এবং রাজিন্দ্রা চন্দ্রিকা। ব্রায়ান লারার সাথে দলের পক্ষে খেলা শুরু করা চন্দরপলের ক্যারিয়ার ফর্ম সঙ্কট এবং বয়সের কারণে হয়তো শেষ, এমনটাই ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ