,

আশিকুর রহমানের গুচ্ছ কবিতা ‘পলাতক ইঁদুর’

news-image

সাহিত্য ডেস্ক : জানালার ওপাশে কিছু মৃত্যু।
মৃত্যুর ওপারে এক নদী। নদীর পাশেই মস্ত ময়দান।
ময়দানের পরে কিছু নেই।

ঈশ্বর সেই মুখ লিখেননি আজতক!

কার্টুনব্যাগ

ঘুমস্বপ্ন এবং স্বপ্নঘুম
পরিচিতা দুটি ইশকুল
ঘুমস্বপ্ন মৃত্যু কৃপনতা
স্বপ্নঘুমে উদার প্রেম-সূর্য মৃতা
উঁকি দেয়।
আমি কাঁধে কার্টুনব্যাগ চেপে ধূলোস্নানে হাঁটি….

অতন্দ্র কক্ষ

রাত্রি দেড়টা।
দেয়াল ঘড়ির প্রাণ
অন্ধ জানালা
ম্লান চাঁদ
কাঠকলমের স্থবিরতা
দুটো বাদামী পাথর
কাজী নজরুলের গোঁফ
একটি মাটির ব্যাংক
রাত্রি দেড়টা।

অন্ধ জানালা
বন্ধু বিড়ালের চোখ
একটি পালকি
ধূসর পান্ডলিপি
জীবনানন্দের চিঠি
দাদীর ছবি
দেয়াল ঘড়ির প্রাণ
দুটো শার্ট
একগুচ্ছ পাঠ্যবই
শাদা পৃষ্ঠা
সূত্রাবলী
পরীক্ষার রুটিন
ম্লান চাঁদ
নদীমাতৃক আকাশ
ছেঁড়া মানচিত্র
বড় অক্ষরে মহাকাল
মেয়েলি রেখা
কখনো বাদুড়ের পাখাসুর
প্রিয় কোলবালিশ
সিগারেটের প্যাকেট
অভিধান
রাত্রি দেড়টা।
বঞ্চিত মোমবাতি
নরম আলো
জ্যামিতিক নকশা
নিঃশ্বাসের উষ্ণতা
ব্যথিত চোখ
মহাকাল
মহাকাল
কাঁপুনী শীত
কিছু সরল লাইন
একটি মাটির ব্যাংক
ক্ষুধার্ত টিকটিকি
দেয়াল ঘড়ির প্রাণ
প্রেম
অনিদ্রা
ঠোঁট
স্মৃতি
সবুজ রঙ
খয়েরি শিকল
হঠাত্‍ আমি
সমস্ত ক্লান্তি
চারিদিকে ক্লান্তি
ক্লান্ত পৃথিবী
মহাকাল
মহাকাল
মৃত্যু
হিম ঘর
পলাতক ইঁদুর
মৃত্যু
রাত্রি দেড়টা।

মন খারাপের দিন

আজ আবারো মন খারাপ হলো।
মন-
মানুষের মতোন
আয়না।
যারা ঘুমোয়নি
পড়েনি সকল কলরব
যাদের ভবিষ্যত্‍ একটি দাবীর দাবা
উত্‍কন্ঠা
ছায়া ম্লান
অতৃপ্ত সব;
তাদের প্রায়ই মন খারাপ হয়
রাত্রি লুফে বেঁচে থাকা হয়
ক্ষয় হয়ে আসে নিশ্চয়-
ভালোবাসা
কাদা-মাটি-জল।
এপাশে আম্মা নেই
আব্বা’র মতো সহজ অংক নেই কোথাও;
পথ হেঁটে হেঁটে-
মুমূর্ষ জুতো’র হাহাকার
শ্রান্ত জীবনের ভার
মৃত্যু এবং মৃতার কথোপকথন
মন
মঞ্চ
মনন
আজ ছুটে এলো
ছুটির মতোই আবারো…

পাতা প্রিয় প্রচ্ছদ

১.

পারিনি ধরতে তত্ত্ব
তথ্য সব
ততোধিক মিস্ত্রি এবং উত্‍পাদনা ঘোর
ঘরছাড়া উদ্দেশ্য…

২.
ঈশ্বর হবার বাসনা ছেড়ে বয়স ঊনিশ। হিশেব বিশ এবং বিষ
নীল
একচোখা
মারাত্মক ঐশ্বরিক।

৩.
ক্ষুধা এবং ধাঁধাঁ দু’কন্ঠে মুদ্রা স্তর
বইগুলো চেনা
পালিতা স্ব-স্বর
জাগ্রত তবু কখনো পায়নি।

৪.
ভালোবাসা হারাইনি।
ভালো ভাষায় পাইনি।
হারিয়ে পেয়ে ভালো…

৫.
আঙুলের হস্তরেখা থেকেই নামতা, হিশেব, জানালা এবং রেলপথের আইডিয়া
সংযম আহ্বানের
দৃশ্যরাতে

৬.
তখন চাওয়া যায় নেশাখোর শব্দটিকেও সুন্দর পড়ুক
ধ্যানী কিংবা শৌখিন
তপস্যা
ব্যর্থ বলিনি সুধা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ