,

সরাইল খাদ্য গুদামের ধান চাউল সংগ্রহ কার্যক্রমের উদ্ভুধন : নিরব আয়োজনে হতাশ এমপি !

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে আভ্যন্তরীণ বোরো ধান  সংগ্রহ কার্যক্রম-২০১৫-এর আনুষ্ঠানিক উদ্ভুধন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার স্থানীয় খাদ্য গুদামে এক মত বিনিময় সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। আশুগঞ্জের বাসিন্ধা শুধু মাত্র ৩০-৩৫ জন মিল মালিকের অংশ গ্রহনে ওই সভায় বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসমত আলী, অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদ, জাতীয় পার্টির নেতা মোঃ রহমত হোসেন, জিয়াউর রহমান লাভলু, মিল মালিক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান, সরাইল প্রেস ক্লাবের সম্পাদক বদর উদ্দিন, সাংবাদিক মোঃ শফিকুর রহমান, ছাত্র সমাজের নেতা মোঃ মজিদ বক্স। বক্তারা আয়োজকদের প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেন, এখানকার কোন সভা বা কাজে কমিটির সকলকে জানানো হয় না। অতীতের মত অনিয়ম না করে স্বচ্ছতার ভিত্তিতে কাজ করবেন। প্রধান অতিথি বলেন, কর্মকান্ড বিশাল। কিন্তু আয়োজন নিরবে ছোট। এমনটা কেন? বক্তব্য শুনে ও উপস্থিতি দেখে অনেকটা হতাশ হলাম। আগামীতে আপনাদের এ অনুষ্ঠানে চিন্তা করে আসব। নীতিমালার কারনে ধান চাউল এখন কৃষকের গলার ফাঁস। তিনি সরাসরি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের আহবান জানান। নতুবা কৃষকরা উৎসাহ হারিয়ে ফেলবে। গুদাম কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম দূর্নীতি রোধে সকলকে খেয়াল রাখার অনুরোধ করেন। প্রসঙ্গত: এ বছর ৩’শ ৩০ মেট্রিকটন ধান ও ৩ হাজার ৯৪৬ মেট্রিকটন চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হয়েছে এ অভিযান।  

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের