,

নাসিরনগরে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩১ জন : শীর্ষে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়

news-image

আকতার হোসেন ভুইয়া : নাসিরনগর উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। উপজেলার এসএসসির ফলাফলে শতকরা পাসের হার ৭৬.৯৭। নাসিরনগরে এসএসসি পরীক্ষায় মোট ১৬টি বিদ্যালয় থেকে ১৫২০ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এরমধ্যে পাস করেছে ১১৭০ জন জিপিএ-৫ পেয়েছে ২৯ জন। এদের মধ্যে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় ১৫ জন, গোর্কণ সৈয়দ ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয় ৩ জন,ভলাকুট কেবি উচ্চ বিদ্যালয়ে ২ জন,চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৪ জন,কুন্ডা উচ্চ বিদ্যালয়ে ৩ জন,হরিণবেড় উচ্চ বিদ্যালয়ে ২ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া দাখিল পরীক্ষায় ৬ টি মাদ্রাসা থেকে ১৯৬ জন অংশগ্রহন করে ১৭৬ জন উর্ত্তীণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২ জন। শতকরা পাসের হার ৮৯.৭৯। দাঁতমন্ডল এরফানিয়া সিনিয়র আলিম মাদ্রাসা থেকে  ১ জন ও ফান্দাউক মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে। এদিকে উপজেলার একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩০ জন পরীক্ষায় অংশগ্রহন করে ২৫ জন উর্ত্তীণ হলেও  এ বিদ্যালয় থেকে কেউ জিপিএ-৫ বা এও পায়নি। এনিয়ে অভিভাবক মহলে বিরাজ করছে চাপা ক্ষোভ। নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম জানান, এবছর ইংরেজি নতুন সিলেবাস ও গণিত সৃজনশীল হওয়ার কারণে আমার বিদ্যালয়সহ অধিকাংশ বিদ্যালয়ের পাসের হার গত বছরের চেয়ে কম গেছে।

 

 

 

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে