বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফলাফলের অপেক্ষায় থাকা SSC পরীক্ষার্থীরা খেয়াল কর…..

news-image

images

৩০মে এস.এস.সি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার কথা । এই রেজাল্টের উপরই ভিত্তি করে আমাদের স্টুডেন্ট লাইফের ১০বছরের কঠোর সাধনা। প্রতি বছর লাখের মত স্টুডেন্ট A+ পায় কিন্তু তারচেয়েও A+ না পাওয়াদের সংখ্যা থাকে অনেক বেশি । যাদের রেজাল্ট খারাপ হয়, তাদেরকে শুনতে হয় বাবা-মার কটু কথা, বন্ধুদের টিটকারি ইত্যাদি। এই সকল কারনে তারা অনেক ক্ষেত্রে হতাশ হয়, কেঁদে কেঁদে অনেকে চোখ ফুলায়, অনেকে সারাদিন রুমের দরজা বন্ধ করে রাখে, এমন কি এইসকল ঘটনার ঊর্ধ্বে যে ঘটনা সেটা হল অনেকে সুইসাইডের মতো কাপুরুষের কাজটাও করে ফেলে।

প্রতি বছর রেজাল্টের সময় আমাদের দেশে অনেক স্টুডেন্ট সুইসাইড করে, অনেকে বাড়ি ছেড়ে পালিয়ে যায়,অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। কিন্তু কেন??

রেজাল্ট খারাপ হওয়ার পর অধিকাংশ স্টুডেন্ট মনে করে বাবার বকা শুনতে হবে/বন্ধুদের সামনে লজ্জায় মাথা হেট হয়ে যাবে/ অপমানিত হতে হবে ইত্যাদি। এরকম মানসিক যন্ত্রণা সইতে না পেরে তারা সুইসাইড করে। এর জন্য আসলে কারা দায়ী? আমাদের শিক্ষা ব্যবস্থা ? নাকি ফ্যামিলির অতিরিক্ত শাসন?

‪#‎A‬+ কি নিজের জীবনের চাইতেও মূল্যবান?

আমার তো তাই মনে হচ্ছে তা নাহলে প্রতি বছর শত শত সুইসাইডের খবর পড়তে হয় কেন?

একটি A+ জীবনের সবকিছু নয়, সামনে আরও হাজারটা ডিগ্রি পরে আছে, বাস্তব শিক্ষা হল আসল শিক্ষা।অনেক বাবা তার সন্তানকে মারধোর ও করেন।কিন্তু তাতে কি A+ আসবে?

ফলশ্রুতিতে আপনার ছেলেকে হারালেন, A+ কি আপনার ছেলের জীবনের চাইতেও মূল্যবান?

(১৬-১৮) বছর বয়সটা ডেঞ্জারাস একটা বয়স, এই সময় সামান্য কথায়/তর্কে/শাসনে মাথা গরম হয়ে যায়, হিতাহিত জ্ঞান থাকে না, যার ফলে রাগে অপমানে অনেকে সুইসাইড করে।সম্মানিত বাবা-মা কে বলছি আপনার সন্তানের রেজাল্ট খারাপ হলে তাকে বকাঝকা না করে ঠাণ্ডা মাথায় বুঝান, রেজাল্ট খারাপ হলে এমনিতেই মন মানসিকতা ভালো থাকে না, তার উপর আপনার বকা শুনে পুরো ব্যাপারটা বিরুপ প্রতিক্রিয়া ধারণ করতে পারে।স্টুডেন্টদের বলছি একটা কথা ভুলে গেলে চলবে না, তোমার বাবা-মা সবসময় তোমার ভালো হবে এমন কথায় বলেন, তারা কখনও তোমার খারাপ চাইবে না। বাবার কথা শুনে মন খারাপ হতেই পারে, কিন্তু তাই বলে রাগ করে হিতাহিত জ্ঞান হারালে চলবে না। A+ তুচ্ছ একটা জিনিস,এটি কখনই তোমার জীবনের চেয়ে মূল্যবান না। A+ পাওয়াটা যেমন স্বাভাবিক,রেজাল্ট খারাপ হওয়াটা তেমনি স্বাভাবিক। এর জন্য হতাশ না হয়ে প্রতিজ্ঞা করতে হবে যেন সামনে রেজাল্ট ভালো হয়।

পরিশেষে এইটুকু বলতে চাই,
সবকিছুর ঊর্ধ্বে হল তোমার মূল্যবান জীবন,কখনও একে হেলায় নষ্ট করোনা।

সকল ছোট ভাই/বোনদের জন্য রইলো শুভ কামনা ।

– সংগৃহীত‬

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক