,

সরাইলে আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন পালন করেছেন স্থানীয় গ্রামবাসী। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামে গতকাল বুধবার দুপুর ১টায় এ মানববন্ধন পালিত হয়। গত ১৮মে সোমবার দিবাগত রাতে শাহজাদাপুর গ্রামের ফরিদ মিয়া ওরফে ফিরোজ মিয়া (৮১) খুন হয়। এ ঘটনায় ফিরোজ মিয়ার ছেলে দ্বীন ইসলাম বাদী হয়ে সরাইল থানায় একই এলাকার কাউসার মিয়াসহ ২৬জনকে আসামী করে একটি হত্যা মামলা করে। এ পর্যন্ত আসামীদের কেউ গ্রেপ্তার হয়নি। নিহত ফিরোজ মিয়ার ভাতিজা ইউপি মেম্বার মফিল মিয়া, সেলিম মিয়া, রোকেয়া বেগম ও সেলিমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এছাড়া মামলার স্বাক্ষীদের প্রাণে মারার হুমকি দিচ্ছে তারা। আসামীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে  এলাকার সহস্রাধিক নারী-পুরুষ শাহজাদাপুর বাজারে মানববন্ধন কর্মসূচী পালন করেন।

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে