,

আশুগঞ্জ পাওয়ারে ৬ মিলিয়ন ডলার ঘুষ, তদন্ত কমিটি

news-image

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) উচ্চ সুদে ঋণগ্রহণ ও ঠিকাদার নিয়োগে জালিয়াতির ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয়। দুই-একদিনের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে বলে জানা গেছে।

এপিএসসিএল-এ উচ্চ সুদে ঋণগ্রহণ ও ঠিকাদার নিয়োগ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ছয় মিলিয়ন ডলার উৎকোচ নেওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে দুই মিলিয়ন ডলার সানফ্রানসিসকো শহরের একটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা হয়। এ সংক্রান্ত একটি সংবাদ বাংলানিউজ ও দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত হয় সোমবার (২৫ মে)।

এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে বিদ্যুৎ বিভাগে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয় সোমবারেই। সেই মোতাবেক সচিব পদমর্যাদার একজনকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের প্রস্তাবনা পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে এ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় বিদ্যুৎ মন্ত্রণালয়ের কেউ এ বিষয়ে মুখ খুলতে চাইছেন না।  

জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব পাওয়ার কথা নিশ্চিত করলেও, কারা কমিটিতে রয়েছেন সে বিষয়ে জানাতে রাজি হননি। কমিটিতে প্লানিং কমিশন, বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি রাখা হবে বলে জানা গেছে।
 
আরও জানা গেছে, এপিসিএল’র ৪শ’ ৫০ মেগাওয়াট সাউথ পাওয়ার প্লান্টের জন্য হেজিং পদ্ধতিতে এইচএসবিসি ব্যাংকের মাধ্যমে ৪শ’ ২০ মিলিয়ন ইউএস ডলার ও ২শ’ ২৫ মেগাওয়াট পাওয়ার প্লান্টের জন্য স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের মাধ্যমে ১শ’ ৯৩ মিলিয়ন ডলার ঋণ নেওয়া হয়েছে। যার জন্য সাড়ে তিন শতাংশ হারে সুদ গুণতে হবে বাংলাদেশকে।
 
অন্য দিকে, একই ঋণ লাইবর পদ্ধতিতে নেওয়ার সুযোগ ছিল। লাইবর পদ্ধতিতে সুদের হার দশমিক চার শতাংশ বিরাজ করছে। ১৯৯৯ সাল থেকেই নিম্নমুখী এ সুদের সূচক।
 
অভিযোগ উঠেছে, উচ্চ সুদে ঋণগ্রহণ ও জালিয়াতির মাধ্যমে ঠিকাদার নিয়োগ দিয়ে গোপন লেনদেন করা হয়েছে। সানফ্রান্সিসকো শহরের ‘ওয়েলস ফারগো’ ব্যাংকের একটি শাখায় এপিএসসিএল’র সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালকের ছেলে মাহফুজ আলমের ব্যাংক হিসাবের মাধ্যমে এ লেনদেন হয়েছে।

স্পেনের একটি ব্যাংক থেকে দুই মিলিয়ন ডলার ট্রান্সফার করা হয়েছে। আশুগঞ্জ দক্ষিণ ইউনিটটির নির্মাণ কাজের দায়িত্বে রয়েছে একটি স্প্যানিশ প্রতিষ্ঠান। এ কারণে সন্দেহ আরও জোরালো হচ্ছে।

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা