,

কোরানে কেন ভুল নেই!

news-image

ইসলামিক ডেস্কপিস টিভির প্রশ্নোত্তর পর্বে ড. জাকির নায়েককে প্রশ্ন করা হয়, আপনি বলেছেন কোরানে কোনো ভুল নেই। আমি কোরানে ব্যাকরণগত ভুল দেখতে পাচ্ছি। আপনি এ বিষয়ে কী বলবেন? উত্তরে ড. জাকির নায়েক বলেন, এর কয়েকটি উত্তর রয়েছে।
আরবি ভাষার সাহিত্যের সর্বোচ্চ গ্রন্থ হচ্ছে কোরান। আর আরবি ভাষার সকল ব্যাকরণ এসেছে কোরান থেকে। কোরান হচ্ছে আরবি ভাষার ব্যাকরণের মূলগ্রন্থ। আর যেহেতু কোরান ব্যাকরণের মূলগ্রন্থ তাই কোরানে কোনো ভুল থাকতে পারে না।
আরবি ভাষায় ব্যাকরণ মাঝে মাঝেই বদলে যায়। আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রী-বাচক অন্য গোত্রে সে শব্দটা পুরুষ-বাচক। একই শব্দ; তবে গোত্রভেদে ব্যাকরণ পরিবর্তন হয়। এমনকি শব্দের লিঙ্গও বদলে যায়। তাহলে কি আপনি এ পরিবর্তিত ব্যাকরণ দিয়ে কোরানের ব্যাকরণ পরীক্ষা করবেন?
এ ছাড়াও কোরানের ভাষা এত উঁচু মানের যে এর কাছাকাছি কোনো সাহিত্য নেই। যেমন- কোরানে নুহ নবির সম্প্রদায় সম্পর্কে বলা হয়েছে, তারা তাদের সকল নবিকে ত্যাগ করেছিল। অথচ ইতিহাস থেকে আমরা জানি মাত্র একজন নবি তাদের নিকট পাঠানো হয়েছিল। তাহলে কি কোরানে সকল নবি উল্লেখ করাটা ব্যাকরণগত ভুল! আপনি আমি মনে করতে পারি ব্যাকরণগত ভুল। কিন্তু যারা আরবি ভাষা জানেন তারা বলেন, পৃথিবীর সকল নবিদের হেদায়াতের বাণী একটাই যে ঈশ্বর একজন। এটা তাওহিদ ও আল্লাহরও বাণী। আর লুত ও নুহ নবির লোকজন তাদের নবিকে ত্যাগ করে পরোক্ষভাবে সকল নবিকেই ত্যাগ করেছিল। এ কারণেই কোরানে সকল নবির কথা উল্লেখ করা হয়েছে। এ হচ্ছে ভাষার অলঙ্কার।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ