,

১৪ বছর পর দেশে ফিরলেন পাচারের শিকার ৩ নারী

news-image

ডেস্ক রির্পোট ভারতে পাচারের শিকার তিন নারীকে ১৪ বছর পর বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বিএসএফর সদস্যরা। সোমবার বিকাল ৫টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের তিন জনকে বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করে পেট্রাপোল বিওপির বিএসএফ সদস্যরা। ফেরত আসা ৩ নারী হলেন, খুলনার ইমান আলীর মেয়ে মাফরুজা (৩৫), ফরিদপুরের মহিম শাহাজুদ্দিনের মেয়ে জোহরা খাতুন (৫৬) ও সাতক্ষীরার শেখ নেসার আলীর মেয়ে মনু শেখ (৪৭)। আইনি প্রক্রিয়া শেষে তাদের ভারতের মাদার তেরেসা আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছিল।
বেনাপোল চেকপোস্টের আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, ১৪ বছর আগে অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে এই ৩ নারী কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারতে যায়। দালালরা তাদেরকে ভারতের মুম্বাই শহরের দালালদের হাতে তুলে দেয়। তারপর তাদের ভাগ্যে যা ছিল তাই হয়েছে। একপর্যায়ে মুম্বাই পুলিশ তাদের উদ্ধার করে জেল হাজতে পাঠায়। জেল জীবন শেষে তাদের ঠাঁই হয় দিল্লির মাদার তেরেসা আশ্রয় কেন্দ্রে । শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে চিঠি চালাচালি শেষে আজ বিকালে ৩ নারীকে বিএসএফ সদস্যরা বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফেরত পাঠায়। দেশে ফেরত আসা ওই ৩ নারীকে খুলনা মিশনারি অব চ্যারিটির কর্মীদের হাতে তুলে দেয়া হয়েছে। ওই সংগঠন তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেবে। মাদার তেরেসার কর্মকর্তা সিস্টার জুলেট এমসি জানান, তিন নারী এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। খুলনাতে তাদের চিকিৎসা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে