,

রুবেলকে নিয়ে বিপাকে বিসিবি

news-image

ফিটনেস জনিত কারণে ভারত সিরিজে রুবেলের খেলা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ফলে দল নির্বাচনে রুবেলকে নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) ও নির্বাচকরা।

জানা গেছে, রুবেলেদের থাকা না থাকা নিয়ে নির্বাচকরা সন্দিহান। চিকিৎসক দেবাশীস চৌধুরীও এখন পর্যন্ত সবুজ সংকেত দেননি এ নিয়ে।

এনডিটিভির খবর অনুযায়ী, দেবাশীস চৌধুরী রুবেলের ব্যাপারে বলেন, ‘ও (রুবেল) এখনো পুরোপুরি ফিট হয়নি।’

তিনি আরো বলেন, ‘রুবেল আজ(গতকাল) পর্যন্ত আমাদের আশানুরূপ ফিটনেস লেভেল পৌঁছতে পারেনি। তাই আমরা তাকে শতভাগ ফিট বলে ঘোষণা করতে পারছি না। এমনকি সে বেশকিছু ফিটনেস পরীক্ষাতেও ভালো করতে পারেনি। এছাড়া ব্যক্তিগত কিছু কারণে গুরুত্বপূর্ণ কিছু সেশনেও অনুপস্থিত ছিলো।’

পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে পেশীতে টান পড়ে রুবেলের। এ কারণে ঢাকাতে দ্বিতীয় টেস্টেও খেলা হয়নি তার।

আগামী ১০ তারিখ থেকে ভারতের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশ শিবিরে রুবেলের অনুপস্থিতি কিছুটা ভোগাবে তাতে সন্দেহ নেই।
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে