,

ইয়েমেন-সৌদি সীমান্তে বর্ডার ক্রসিং বিধ্বস্ত

news-image

আন্তর্জাতিক ডেস্কসৌদি বাহিনী এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে শনিবার রাতে ব্যাপক গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে। ওই গোলাগুলিতে হারাদাহ বর্ডার ক্রসিং ভেঙে গেছে বলে জানিয়েছে রয়টার্স।

বিশ্বের দুটি প্রধান তেল উৎপাদনকারী দেশের মধ্যে এটিই ছিল সবচেয়ে বড় বর্ডার ক্রসিং। এটি দিয়ে দু দেশের মধ্যে প্রতিদিন প্রচুর যাত্রী এবং মালামাল পারাপারের কাজ চলত। স্থানীয়দের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দুই পক্ষই পরষ্পরের প্রতি প্রচুর ট্যাঙ্ক এবং কামানের গোলা নিক্ষেপ করেছে।.

এছাড়া শনিবার তিনটি ইয়েমেনের রাজধানী সানায় সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এমন এক সময়ে এ হামলা চালানো হল, যখন আটসপ্তাহের যুদ্ধ বন্ধের লক্ষ্যে জাতিসংঘের নেতৃত্বাধীন জেনেভা আলোচনা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছে নির্বাসিত ইয়েমেন সরকার। আগামী ২৮ মে অনুষ্ঠেয় জেনেভা বৈঠকে সৌদি আরবে নির্বাসিত প্রেসিডেন্ট মনসুর হাদি যোগ দেবেন কীনা তা নিয়েও সন্দেহ রয়েছে। প্রেসিডেন্টের এক মুখপাত্র শনিবার জানিয়েছেন, বৈঠকের আগে সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ এবং হুতি বিদ্রোহীদের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে এই প্রতিশ্রুতি দিতে হবে যে, শান্তি আলোচনার আগে তারা ইয়েমেনে গত সেপ্টেম্বরের আগে দখলকৃত শহরগুলো থেকে সরে যাবে।

তবে তাদের এ দাবি প্রত্যাখ্যান করেছে হুতিরা। তারা জেনেভা বৈঠকে যোগ দিতে সম্মত হয়েছে। শান্তি আলোচনা শুরু করার আগে তারা অস্ত্রবিরতি দাবি করেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ