,

বিএনপি-জামায়াত জোট স্বাস্থ্যখাতে কোন উন্নয়ন করেনি- আনিসুল হক

news-image

মেহেদী হাসান মিলন : আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেন, বিগত বিএনপি জামাত জোট সরকার দেশের স্বাস্থ্যখাতে কোন উন্নয়ন করেনি। বর্তমান আওয়ামীলীগ সরকার স্বাস্থ্যসেবার উন্নয়নে বদ্ধপরিকর। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়ন হচ্ছে। আওয়ামীলীগ ৯৬ সালে ক্ষমতায় এসে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক চালু করেছিল আর বিএনপি ক্ষমতায় এসে তা বন্ধ করেছিল। কমিউনিটি ক্লিনিক চালু করার কারনে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পাচ্ছে। শনিবার বিকেলে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এডভোকেট আনিসুল হক একথা বলেন। উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিছুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. হাসিনা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট মো. রাশেদুল কাওসার ভূইয়া জীবন, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী, কাজী মো. আজহারুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম রঙ্গু ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. এমরান উদ্দিন জুয়েল। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন, ডা. সাফায়েত কামাল প্রমুখ।
এর পূর্বে কসবা উপজেলা অডিটরিয়ামে মন্ত্রী ঢাকাস্থ কসবা সমিতির মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে কসবা উপজেলার ৬৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩২ জন ছাত্রছাত্রীর মাঝে নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন।


 

 

 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা