বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ এখন কঠিন সময় অতিক্রম করছে : মাহবুবুর রহমান

news-image

বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, ‘বাংলাদেশ পথ হারিয়েছে, এই পথ খুঁজে পাওয়ার জন্য আমাদের নিজেদের ওপরে বিশ্বাস এবং আস্থা রাখতে হবে। তাহলেই বিদেশি প্রভূদের দিকে তাকিয়ে থাকতে হবে না।’
শুক্রবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু-কিশোর মেলা আয়োজিত এক প্রতিযোগিতা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আজকের শিশুদের নজরুলের কবিতা ও প্রবন্ধগুলো পড়াতে হবে। তাহলেই তারা নজরুলের চিন্তা ও চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে পারবে। কারণ, আজকের শিশুদের সৃজনশীলতা ও সম্ভাবনা অনেক বেশি।’
মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ এখন কঠিন সময় অতিক্রম করছে। এ থেকে উত্তরণের জন্য আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’
আয়োজক সংগঠেনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আযম খান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য কণ্ঠশিল্পী মনির খান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা