,

ইরাক যুদ্ধ ভুল ছিল: হিলারি

news-image

ইরাক যুদ্ধের পক্ষে ভোট দেয়া ভুল হয়েছিল বলে স্বীকার করেছেন মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি বলেছেন, ইরাক যুদ্ধের সময় তিনি মার্কিন সিনেটের সদস্য ছিলেন এবং সিনেটর হিসেবে যুদ্ধের পক্ষে ভোট দেয়ার কারণে ইরাকে আজকের বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তিনি মঙ্গলবার সাংবাদিকদেরকে স্পষ্ট করেই বলেছেন, ‘‘ইরাকে আমরা এখন ভিন্ন এবং বিপজ্জনক পরিস্থিতি দেখছি।’’ তবে ইরাকে তৎপর সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে লড়াইয়ে বাগদাদ সরকারকে আমেরিকা সমর্থন দেবে বলে জানান হিলারি।

মার্কিন ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি বলেন, ‘‘ইরাকের চলমান সংকটে আমেরিকা যতটুকু পারছে ততটুকু সাহায্য করছে কিন্তু ইরাকের সরকার ও জনগণকে লড়াই করে এতে বিজয়ী হতে হবে; আমরা এখানে শুধু সমর্থন দেব।’’ তিনি বলেন, ইরাকের জনগণ এ লড়াইয়ে বিজয়ের দিকে চলেছে।

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী