বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ণশক্তি নিয়ে আসছেন ধোনি-কোহলি

news-image

বাংলাদেশে আসন্ন সফরের জন্য টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ওয়ানডে দলে ডাক না পেলেও দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন স্পিনার হরভজন সিং।

ক্লান্তির জন্য বাংলাদেশ সফরে দলে না রাখার জন্য বোর্ডের কাছে আবেদন করেছিলেন টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। তার খেলা নিয়ে সংশয় ছিল। তবে সব কিছু উড়িয়ে দিয়ে তাকে টেস্ট ও ওয়ানডে দলে রেখেছেন নির্বাচকরা।

ভারতের টেস্ট দলের নেতৃত্ব দেবেন বিরাট। আর ওয়ানডে দলের অধিনায়কত্ব করবেন টেস্ট থেকে অবসর নেওয়া মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের চলতি আসরে দারুণ পারফর্ম করেছেন হরভজন সিং। তার পুরস্কারও পেয়েছেন তিনি। ২০১৩ সালে সর্বশেষ সাদা পোশাকে খেলা হরভজন জায়গা পেয়েছেন টেস্ট দলে।

সফরে বাংলাদেশের সঙ্গে একটি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলবে ভারত। আগামী ১০ জুন ফতুল্লায় একমাত্র টেস্টে মুখোমুখি হবে দু’দল। আর ১৮, ২১ ও ২৪ জুন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের ৩টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ও ভারত।

টেস্ট দল : বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শেখর ধাওয়ান, কেএল রাহুল, চেত্তেশ্বর পুজারা, আজিঙ্ক্য রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান শাহ, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, কার্ন শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, বরুন অ্যারন ও ইশান্ত শর্মা।

ওয়ানডে দল : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, আজিঙ্ক্য রাহানে, শেখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি ও ধাওয়াল কুলকারনি।
 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক