,

অন্য হাসপাতালে নেয়া হচ্ছে সালাহ উদ্দিনকে

news-image

বিএনপির যুগ্ম-মহসচিব সালাহ উদ্দিন আহমদকে উন্নত চিকিৎসার জন্য নর্থ-ইস্ট ইন্দিরা গান্ধি রিজিওনাল রিসার্স ও মেডিকেল সায়েন্স হাসপাতালে নেয়ার সুপারিশ করেছে ভারতের শিলংয়ের সিভিল হাসপাতাল।

বুধবার মেঘালয়ের সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ সালাহ উদ্দিনের বিষয়ে এ সুপারিশ করে বলে জানান তার চিকিৎসক ডি জি গোস্বামী।

এদিকে স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে শিলং সিভিল হাসপাতালে যান সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমদ। তিনি হাসপাতালের উপ-পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন। পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন দেখে সালাহ উদ্দিনের উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকরা। এ পর্যন্ত তার সাতটি শারীরিক পরীক্ষা করা হয়েছে। সবগুলোরই ফলাফল হাতে পেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অবশ্য বুধবারই জানা গেছে, চিকিৎসাধীন বিএনপি নেতা সালাহ উদ্দিনের কিডনিতে পাথর পাওয়া গেছে।

দুই মাস ‘নিখোঁজ’ থাকার পর ১১ মে শিলংয়ে সালাহ উদ্দিন আহমেদের খোঁজ পাওয়া যায়। সেখান থেকে তিনি স্ত্রী হাসিনা আহমদকে ফোন করেন। এর মধ্যদিয়ে সালাহ উদ্দিনের নিখোঁজ হওয়ার অবসান ঘটে। কিন্তু তিনি কিভাবে শিলং গেলেন তার রহস্য এখন পর্যন্ত উন্মোচিত হয়নি।
 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ