,

বহুরূপী মোশাররফ করিম

news-image

বিনোদন প্রতিবেদক : সম্প্রতি ঈদের জন্য নির্মিত ‘আনটাচ তার খান’ নামে নতুন একটি নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম ও সিমলা। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। মেশাররফ করিম ও সিমলা ছাড়াও এ নাটকে আ খ ম হাসান, দিলুসহ আরও অনেকে অভিনয় করেছেন।

‘আনটাচ তার খান’ নাটকের গল্পে দেখা যাবে আ খ ম হাসান একজন গাড়ির ড্রাইভার। সে মাঝে মাঝে মালিককে না জানিয়ে অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য খেপ মাড়ে। মোশাররফ করিম এ নাটকে একজন হিরোর ভূমিকায় অভিনয় করে। তার জন্যে ঐদিন শুটিং স্পট থেকে গাড়ি আসে না। ঘটনাক্রমে আ খ ম হাসানের গাড়িটি মোশাররফ করিমের সামনে এসে দাঁড়ায়। এমন ভাব সে নেয় যে সে নিজেই গাড়ির ড্রাইভার। মোশাররফ করিম পরিচয় দেয় আমি একজন হিরো। তখন হাসান বলে, আপনাকে তো কখনো টিভিতে দেখি নাই। এভাবেই বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সামনে এগুতে থাকে নাটেকর গল্প।

পরিচালক আদিবাসী মিজান বলেন, ‘মে মাসের ১, ২ তারিখে নাটকটির দৃশ্য ধারন সম্পন্ন হয়েছে। আশাকরি ভালো একটি কাজ হবে। এ নাটকে সব শিল্পী অনেক ভালো অভিনয় করেছে। ঈদে যেকোন একটি টিভি চ্যানেলে নাটকটি সম্প্রচার করা হবে।

এ নাটেকে গোয়েন্দা অফিসারের চরিত্রে অভিনয় করেছেন সিমলা। এছাড়াও মোশাররফ করিম এ নাটকে ডাকাত, ম্যাজিস্টট্রেট, ড্রাইভার, উপদেষ্টা, সচিবের পি এর ভূমিকায় অভিনয় করেছেন। এবারই প্রথম কোন নাটেকে মোশাররফ করিম মেয়েদের পোশাক পড়ে অভিনয় করেছেন। রাজধানীর উত্তরা, গাজীপুর, রাজেন্দ্রপুর, ময়মনসিংহ রোডে নাটকটির দৃশ্য ধারন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ