,

নাসিরনগরে সামান্য বৃষ্টিতেই কাঁদাপানি ও জলাবদ্ধতা

news-image

আকতার হোসেন ভুইয়া : নাসিরনগর উপজেলা সদরে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই অধিকাংশ রাস্তা-ঘাট,বিভিন্ন সরকারি প্রতিষ্টানের আঙ্গিনা জলমগ্ন হয়ে পড়ে। উপজেলা সদরে বসবাসকারী জনসাধারণ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। নেই পানি ও পয়ঃনিস্কাশনের যথাযথ ব্যবস্থা। ড্রেন না থাকায় কয়েক মিনিটের বৃষ্টিতে অধিকাংশ রাস্তা-ঘাট কাঁদাপানি জমে জনসাধারণের চলাচলে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। আর এ পানি সরতে সময় লাগছে ঘন্টার পর ঘন্টা। তাছাড়া উপজেলা পরিষদ চত্বরে বিআরডিবির ও কৃষি ব্যাংক রাস্তা ডুবে যায়। অপরদিকে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থান থানা ও প্রধান বাজারে যাওয়ার একমাত্র রাস্তাটিতে কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তা ময়লা-আর্বজনায় একাকার হয়ে জলমগ্ন হয়ে পড়ে। একটু বৃষ্টি হলেই বাজারের বিভিন্ন পয়েন্টে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। একই অবস্থা বিরাজ করছে কলেজ মোড় থেকে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় সড়কে। বিভিন্ন রাস্তার এসব ময়লা-আর্বজনাযুক্ত পানি ভেঙ্গে জনসাধারণের যাতায়াতের ফলে বিভিন্ন চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। উপজেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সৃষ্ট এ সমস্যা নিরসনে সময়মতো কোন উদ্যোগ গ্রহন না করায় দিনের পর দিন এলাকাবাসীকে নোংরা পরিবেশের মধ্য দিয়ে দিনাতিপাত করতে হচ্ছে। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি সরকার আবদুল্লাহ আল মামুন জানায়,এই সমস্যা দীর্ঘদিনের সমস্যা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জনসাধারণের চলাচলে ভোগান্তির সৃষ্টি হচ্ছে । তবে এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ