বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিছিয়ে পড়ছে মৎস্য ও পোল্ট্রিখাত

news-image

আসছে বাজেটে নীতিগত সহায়তা বাড়ানোর পাশাপাশি স্বল্প সুদে ব্যাংক ঋণ দেয়া ও খেলাপি ঋণ পরিশোধে দীর্ঘমেয়াদি সুবিধার প্রত্যাশা মৎস্য ও পোল্ট্রিখাতের সঙ্গে সংশ্লিষ্টদের। পর্যাপ্ত সুযোগ থাকার পরও যুগোপযোগী নীতিমালার অভাবে অনেকটাই পিছিয়ে দেশের মৎস্য ও পোল্ট্রিখাত। আর স্বাস্থ্য ও কৃষিখাতের মত সমান গুরুত্ব দিয়ে বাজেটে মৎস্য ও পোল্ট্রিখাতে বরাদ্দ বাড়ানোর দাবি অর্থনীতিবিদদের।

বর্তমান বিশ্বে মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান চতুর্থ হলেও অভ্যন্তরীণ চাহিদার তুলনায় এ খাতের উৎপাদন ঘাটতি প্রায় ৪০ শতাংশ। তবে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে সম্প্রতি কক্সবাজার কেন্দ্রিক পাইলট প্রোজেক্টগুলোতে চিংড়ির উৎপাদন বেড়েছে প্রায় ২০ গুণ।

সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যমান নীতিমালার পুনর্বিন্যাস ও বরাদ্দ করা অর্থ ব্যয়ে নজরদারি বাড়ানো হলে দেশের ৪৭ লাখ হেক্টর জলাশয়েও মৎস্য উৎপাদন বাড়বে কয়েকগুণ।

এ সম্পর্কে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. গোলাম মোস্তাক বলেন, সরকারকে নীতিমালা এবং অর্থায়নের পদ্ধতিটা ঠিক করে দিতে হবে। তাহলে পরবর্তী ৫-৭ বছরে উৎপাদন দ্বিগুণ হয়ে যাবে।

এদিকে, মোট কৃষি বাজেটের এক চতুর্থাংশ পোল্ট্রিখাতে বরাদ্দের পাশাপাশি দীর্ঘমেয়াদে সুবিধা পেতে আয়কর মকুফের সময়সীমা বাড়ানোর দাবি এ খাতের ব্যবসায়ীদের।

এ সম্পর্কে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো. মুঞ্জুর মোর্শেদ খান বলেন, আয়করের সময়সীমা ২০১৬ সাল পর্যন্ত মকুফ করা আছে। এটাকে সরকার যদি বাড়িয়ে ২০২৫ সাল পর্যন্ত করে দেয় তাহলে এই খাতটি দাঁড়িয়ে যাবে।

আর গুরুত্ব বিবেচনায় মৎস্য ও পোল্ট্রিকে কৃষির উপখাত হিসেবে বিবেচনা না করে আলাদা খাত হিসেবে বাজেটে বরাদ্দের দাবি অর্থনীতিবিদদের।

অর্থনীতিবিদ ড. আবুল বাশার বলেন, পোল্ট্রি এবং মৎস্য বাজেটে এই খাত গুলোকে উপখাত হিসেবে বিবেচনা না করে এগুলো স্বতন্ত্র খাত হিসেবে বিবেচনা করেই বরাদ্দটা বাড়ানো উচিৎ। আমরা যদি এই খাতগুলোকে বরাদ্দ দেই তাহলে প্রোটিনের অভাব থেকে দেশের মানুষকে মুক্ত রাখতে পারবো।

বর্তমানে, দেশের মোট জিডিপির ৪.৩৭ শতাংশ আর কৃষিজ জিডিপির প্রায় এক চতুর্থাংশ আসে মৎস্য ও পোল্ট্রিখাত থেকে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা