,

‘পৃথিবীর সব পুরুষ একরকম’

news-image

বিনোদন প্রতিবেদক : “আমি মনে করি পৃথিবীর সব পুরুষ এক রকম। ভিন্নতা কেবল তাদের সংস্কৃতি এবং ধর্মে। আমার বাবা-মা যেভাবে আমাদের বড় করেছেন – তা আমি খুবই পছন্দ করি। বিশেষ করে আমার বাবা আমার মা এবং আমার সঙ্গে যে ব্যবহার করতেন । তিনি আমার মাকে খুবই ভালবাসতেন। তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন।”

হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে সানি আরও জানান, সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে তিনি আগে গুরুত্ব গল্পকে।

“আমি মূলত ভাল গল্পের সিনেমার প্রতি বেশি আগ্রহী। আর তাই সিনেমায় আমার চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক – তা নিয়ে খুব একটা চিন্তা করি না। অধিকাংশ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করি আমি। তবে এতদিনে বুঝেছি, ভাল গল্প ছাড়াও আরও অনেক কিছুর উপর নির্ভর করে সিনেমার সাফল্য।”

২০০১ সালে ‘বিগ বস ফাইভ’-এ অংশ নিয়ে ভারতের বিনোদন জগতে পা পড়ে সানির। তবে পর্নগ্রাফির সঙ্গে তার সংশ্লিষ্টতার কারণে মুম্বাই সিনেপাড়ায় জায়গা করে নিতে যথেষ্ট কাঠ-খড় পোড়াতে হচ্ছে তাকে।

“আমি অনেক লড়াই করেছি সামনে এগুনোর জন্য, তাও এমন একটা সময়ে যখন কেউ চায়নি আমি চেষ্টাটা করি। আমি এবং আমার স্বামী ড্যানিয়েল ওয়েবার অনেক খেটেছি ‘সানি লিওনি’-ব্র্যান্ডের প্রচার চালাতে।”

সানি বলেন, ২০০১ সালের তুলনায় এখন পরিস্থিতি অনেক পাল্টেছে। তবে এই পরিবর্তনকে কেবল শুরু বলেই মনে করেন তিনি।

“অনেক অসাধারণ ঘটনা ঘটেছে এই কয়েক বছরে। এবং সত্যি কথা বলতে, এটা কেবল শুরু।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা