,

১৫ জুন বাঞ্ছারামপুর পৌরসভা নির্বাচন

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৫ জুন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবগঠিত বাঞ্ছারামপুর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আজ বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল-মামুন নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল-মামুন জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ মে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন, ২১ মে মনোনয়ন পত্র যাচাই-বাছাই, ২৯ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সৌমেন বিশ্বাস জানান, বাঞ্ছারামপুর পৌরসভার নির্বাচনে ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে তাদের ভেটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে তফসিল ঘোষণার খবরে বাঞ্ছারামপুর পৌরবাসীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ইতোমধ্যে নির্বাচনে সম্ভ্যাব্য প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের সাথে স্থানীয়দের সাথে কুশল বিনিময় শুরু করেছেন। ১৫ জুন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ভোটাররা তাদের প্রথম মেয়র নির্বাচিত করবেন।
উল্লেখ্য, গত ২০১৩ সালের ৬ জুন ১৬.৯০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বাঞ্ছারামপুর পৌরসভা গঠিত হয়।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ