,

উত্তর কোরিয়ায় প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদন্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ সেদেশের প্রতিরক্ষামন্ত্রী হায়ুন ইয়ং-চোলের মৃত্যুদ- কার্যকর করেছে বলে জানিয়েছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া গোয়েন্দা দপ্তর। বিমান বিধ্বংসী গোলার আঘাতে তাঁর মৃত্যুদ- কার্যকর করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম।

ধারণা করা হচ্ছে যে, দেশটির নেতা কিম জং-উনের বিরাগভাজন হওয়ার কারণেই তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে। প্রায় দুই সপ্তাহ আগে ওই ঘটনা ঘটলেও সম্প্রতি সেটি জানা গেছে।

দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে এক প্রতিবেদনে গোয়েন্দা দপ্তর ইয়োনহাপ জানিয়েছে, ৩০শে এপ্রিল উত্তর কোরিয়ায় এক বিমান বিধ্বংসী গোলার আঘাতে হায়ুন ইয়ং-চোল নিহত হন।
সম্প্রতি তিনি দেশটির নেতা কিম জং-উনের বিরাগভাজন হয়ে উঠেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ইয়োনহাপ বলছে, একটি অনুষ্ঠান চলার সময় কিম জং-উনের উপস্থিতিতে হারুন ইয়ং-চোল ঘুমিয়ে পড়েছিলেন। তবে সেই ঘটনার জের ধরেই এই মৃত্যুদ- কিনা, তা এখনো পরিষ্কার নয়। তবে উত্তর কোরিয়ার কোন সূত্র থেকে এই খবর নিশ্চিত করা যায়নি।

২০১২ সাল থেকে দেশটির প্রতিরক্ষা দপ্তরের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছিলেন হারুন ইয়ং-চোল।

সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ