,

পাকিস্তান এখন নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত, নিহত অর্ধশত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান প্রদেশের দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ৪৭ জন এবং আহত হয়েছে ২৫ জনেরও বেশি। ধারণা করা হয়, এই প্রদেশের পাহাড়ঘেরা এলাকায় জঙ্গি আস্তানা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার পাহাড়ি এলাকা মাদা খেল ও পাইপালি গ্রামে এই ঘটনা ঘটেছে। দুইটি গ্রামই আফগানিস্তান সীমান্তের কাছাকাছি। অনেকদিন যাবত সীমান্তে পাহাড়ি এলাকায় সংঘর্ষ চলছে। এই দুই গ্রামের অধিবাসীরাই উত্তর ওয়াজিরিস্তানকে নিজেদের কুক্ষিগত রাখতে চায়। দুই গ্রামের বাসিন্দারা আবার আলাদা দুইটি স্বশস্ত্র বাহিনীকেও সমর্থন করে।
২০১৪ সালের জুনে পাকিস্তান সামরিক বাহিনী জার্ব ই-আজব্ অপারেশনের অধীনে তেহরিক-ই-তালেবান, লস্কর-ই-জাঙ্গভী এবং হাক্কানী নেটওয়ার্কের উপর হামলা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে পেশোয়ারের সামরিক স্কুলে হামলা এবং করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর থেকে ৩০ হাজার পাকিস্তানি সৈন্য জঙ্গিদের বিরুদ্ধে হামলার সঙ্গে জড়িত রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ