,

দুই মামলায় রিজভীর জামিন

news-image

ডেস্ক রির্পোট : রাজধানীর বাড্ডা ও যাত্রাবাড়ী থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে ৪ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। রিজভীর পক্ষে দায়ের করা পৃথক পৃথক আবেদনের শুনানী শেষে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

আদালতে রিজভীর পক্ষে শুনানী করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট জহুরুল ইসলাম সুমন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান। এর আগে নাশকতা, গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে চলতি বছরের জানুয়ারী মাসের ২৬ তারিখে বাড্ডা ও ২৪ তারিখে যাত্রাবাড়ি থানায় দুইটি মামলা দায়ের করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের