,

বিশ্বজুড়ে ‘হুমকি হয়ে দাঁড়াচ্ছে’ দূষিত খাবার

news-image

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, ২০১০ সালে এ ধরনের খাবার খেয়ে প্রায় ৩ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একে ‘বিশ্বের জন্য হুমকি’ বলে সতর্ক করেছে সংস্থাটি।

অনিরাপদ খাবার- যেমন ভালভাবে রান্না না করা গরুর মাংস খেলে ২০০ রকমের সমস্যা হতে পারে। পাতলা পায়খানা থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত হতে পারে।

বিশেষজ্ঞরা বলেন, বর্তমানে খাদ্য উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন আসায় জীবানু ও রাসায়নিক দ্রব্যের কারণে খাবার দূষিত হওয়ার আশঙ্কা অনেক বেড়ে গেছে। নানা ধরণের ব্যাক্টেরিয়া, ভাইরাস বা রাসায়নিক দ্রব্য খাবার দূষিত করতে পারে।

ডব্লিউএইচও কর্মকর্তা মার্গারেট চ্যান বলেন, “একটি এলাকায় খাদ্য সমস্যা খুব দ্রুত আন্তর্জাতিক জরুরি অবস্থায় পরিণত হতে পারে। কারণ, খাদ্য উৎপাদন এখন শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে এবং এর বাণিজ্য ও বিতরণ এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।”

“এ পরিবর্তনের ফলে ক্ষতিকর ব্যাক্টেরিয়া, ভাইরাস বা রাসায়নিক দ্রব্যের সংস্পর্শে খাবার দূষিত হওয়ার আশঙ্কাও অনেক বেড়ে গেছে।”

জরুরি ভিত্তিতে খাদ্য নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি আরোপের জন্য বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ডব্লিউএইচও।

৭ এপ্রিল থেকে ডব্লিউএইচও তাদের খাদ্য নিরাপত্তা প্রচারাভিযান শুরু করবে। প্রচারাভিযানে খামার থেকে প্লেট পর্যন্ত খাবার নিরাপদ রাখার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে