,

‘তিন কন্যা’কে প্রধানমন্ত্রীর অভিনন্দন

news-image

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকসহ অপর দুই বাংলাদেশি বংশোদ্ভূত নারী রুশনারা আলী ও রূপা হককে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৮ মে) রাতে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বাংলাদেশি বংশোদ্ভূত বিজয়ী প্রার্থীদের এ অভিনন্দন জানান।

বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, এদের বিজয় ব্রিটিশ রাজনীতিতে অভিবাসী বাংলাদেশিদের অংশগ্রহণকে গৌরবান্বিত করেছে।

বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকের বিজয়ের জন্য যারা কঠোর পরিশ্রম করেছেন এবং যারা দেশ-বিদেশে তাকে সমর্থন দিয়েছেন ও সহযোগিতা করেছেন, পাশাপাশি দোয়াও করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান টিউলিপের খালা শেখ হাসিনা।

টিউলিপের বিজয়ে উৎফুল্ল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকেও আন্তরিক অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ তথ্য নিশ্চিত করেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে