,

সবাই বলে আমার চোখ নাকি রবীন্দ্রনাথের নায়িকাদের মতো

news-image

আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী । প্রিয় কবির জন্মদিনে প্রিয়.কম হাজির হয়েছিলো বেশ কয়েকজন রবীন্দ্রপ্রেমী তারকার কাছে। জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমু জানালেন তার রবীন্দ্রপ্রেমের যত কথা…

ছোটবেলায় গান করতাম। তখন রবীন্দ্রনাথের গান দিয়েই গান গাওয়া শুরু করেছি। ফলে বলতে পারেন ছোটবেলা থেকেই আমি রবীন্দ্রপ্রেমী। তার গান, তার কবিতার সঙ্গে প্রতিনিয়ত প্রেমে পড়েছি। পড়বোই বা না কেন অত আবেগময় গান আর তো কোথাও শুনি না। ভাবতে পারেন প্রায় দেড়শো বছর আগে তিনি এমন আধুনিক গান লিখে গেছেন! আজও তা আমাদের কাছে চিরনতুন। এ কারণে রবীন্দ্রনাথকে আমার জ্যোতিষী বলে মনে হয়। এতো আবেগময় ভাষায় এত আধুনিক গান কবিতা জ্যোতিষী না হলে কেউ কি লিখতে পারে? পারে না। রবীন্দ্রনাথ আমাদের জীবন-যাপনের ভেতর দিয়েও আছেন। তার গান শুনলে এক ধরনের মোহ লাগে।

আমার সৌভাগ্য ভালো যে আমি রবীন্দ্রনাথের হৈমন্তি হতে পেরেছিলাম। নাটকটি পরিচালনা করেছিলেন জাহাঙ্গীর আলম সবুজ। এটি প্রায় তিন বছর আগের কথা। আমার অভিনয় দেখে পরিচালকসহ সবাই খুশি হয়েছিলেন।

আর জানেন সবাই বলে আমার চোখ নাকি রবীন্দ্রনাথের নায়িকাদের মতো। জানিনা সবাই কেন এমন কথা বলে। আর আমি তো রবীন্দ্রনাথের সময়ে জন্মাই নি তাই বলতেও পারি না তাঁর নায়িকাদের চোখ আমার চোখের মতো ছিল কি না? তবে হ্যা রবীন্দ্রনাথের নায়িকারা চোখের ভাষায় কথা বলতো আমিও চোখের ভাষায় কথা বলি। চোখের ভাষায় অভিনয় করি। আর হ্যা, অন্তত একবার হলেও রবীন্দ্রনাথের শান্তি নিকেতনে যাওয়ার ইচ্ছে আছে।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ