,

সাকিব-রিয়াজকে আইসিসি’র জরিমানা

news-image

ক্রিকেট মাঠে বরাবরই ওয়াহাব রিয়াজ আগ্রাসী। এ নতুন কোন বিষয় নয় তার কাছে। সদ্য সমাপ্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটশনের সাথে তিনি এমন আগ্রাসী আচরণ দেখিয়ে আলোচিত-সমালোচিত হয়েছিলেন।

এবার বাংলাদেশের মাটিতেবিতর্কে জড়িয়ে পড়ায় বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান ও পাকিস্তান ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজকে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শনিবার খুলনাতে ড্র হওয়া প্রথম টেস্টে সাকিব ও রিয়াজ একে অপরের সঙ্গে তর্কে লিপ্ত হওয়ায় উভয়ের ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

শনিবার ম্যাচের পঞ্চম ও শেষ দিন ১১৮তম ওভারে রিয়াজ ও সাকিব একে অপরের প্রতি আঙ্গুল তুলে তর্কে লিপ্ত হন।

এ সময় পাকিস্তান অধিনায় মিসবাহ উল হক এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। পরবর্তীতে আম্পায়ার র‌্যানমোর ম্যাটিনেজ এসে উভয়ের সঙ্গে কথা বলে পরিস্থিতি ঠান্ডা করেন।

উভয় খেলোয়াড়কে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়।

গতকাল শেষ হওয়া ম্যাচে বাংলাদেশী ব্যাটসম্যান তামিম ইকবাল দলের পক্ষে সর্বোচ্চ ২০৬ রান করেন।
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে