,

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু খুন ॥ দুই ঘাতকের জবানবন্দি

news-image

download (1)নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার  মাছিহাতা ইউনিয়নের চিনাইর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ও চিনাইর গ্রামের লিল মিয়া শিকদারের হিমেল শিকদারকে (৮) খুনের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে দুই ঘাতক। মুক্তিপণের জন্য অপহরণ করে হিমেলকে শ্বাসরোধে খুন করা হয় বলে ঘাতকরা জবানবন্দিতে স্বীকার করেছে।  
হিমেল হত্যাকান্ডে জড়িত চিনাইর গ্রামের মোঃ মন্নার ছেলে মোঃ আব্বাস উদ্দিন (১৮) ও হুমায়ূন চৌধুরীর ছেলে জয়নাল চৌধুরী (২০) গত ২১ এপ্রিল ওই দু’জন ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজাম মুনীরার আদালতে এ জবানবন্দি দেন। ওই দিনই তাদের দেওয়া স্বীকারোক্তিকে পুলিশ হিমেলের লাশ উদ্ধার করে। এ ঘটনা সালমান নামে আরো একজনকে গ্রেপ্তার করে পুলিশ।  
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল নিখোঁজ হয় চিনাইর গ্রামের লিল মিয়া শিকদারের ছেলে হিমেল শিকদার। পরিবারের লোকজন প্রথমে ধারণা করে হিমেল নিখোঁজ হয়েছে। এ নিয়ে এলাকায় মাইকিংও করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। এরই সূত্র ধরে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
১৬৪ ধারার জবানবন্দিতে আব্বাস উদ্দিন ও জয়নাল চৌধুরী হত্যাকান্ডের দায় স্বীকার করে বলেন, মুক্তিপণ আদায়ের জন্য স্কুল থেকে হিমেলকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। নাম বলে দিতে পারে আশঙ্কায় তাকে হত্যা করা হয়। 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর