,

পেটের মেদ কমাতে দুইটি ব্যায়াম

Exercise1429517838স্বাস্থ্য ডেস্ক : শরীরকে ফিট রাখার ক্ষেত্রে পেটের মেদ বা ভুঁড়ি একটি অন্যতম প্রধান সমস্যা। অনেক সময় দেখা যায় শরীরের অন্যান্য অংশে তেমন মেদ নেই, কিন্তু পেটের মেদ আপনার ফিটনেস নষ্ট করছে আর আপনাকে দেখতেও ভীষণ খারাপ লাগছে। এমতাবস্থায় খাবার-দাবার নিয়ন্ত্রণ করেও ভালো কাজ হয় না।
আসলে খাদ্য নিয়ন্ত্রণের পাশাপাশি প্রতিদিন এমন কিছু ব্যায়াম করা দরকার যেগুলো সরাসরি পেটের মেদ ঝরানোর জন্য উপকারী। জেনে তেমন দুইটি ব্যায়াম সম্পর্কে।
বাইসাইকেল ব্যায়াম
• প্রথমে মেঝেতে সোজা হয়ে শুয়ে পরুন।
• দুটো হাত মাথার পেছনে রাখুন। দুটো পা সোজা করে একটু ওপরে ওঠান।
• এবার বাম পা সোজা রেখে ডান পা ভেঙে বুকের কাছে নিয়ে আসুন।
• এই সময় আপনার কোমর থেকে ওপরের অংশে বাম দিকে একটু কাত করুন।
• একইভাবে ডান পা সোজা রেখে বাম পা ভেঙে আবার করুন, যেন মনে হয় আপনি শুয়ে শুয়ে সাইকেল চালাচ্ছেন।
• এই ব্যায়ামটি এক মিনিট করে প্রতিদিন তিন বার করার চেষ্টা করুন। এটি আপনার পেটের পেশীর ওপর চাপ সৃষ্টি করে, যা মেদ কমাতে কার্যকরী ভূমিকা পালন করে।
 
বোটিংয়ের মতো ব্যায়াম করুন
• এই ব্যায়ামের ভঙ্গিমাটা অনেকটা নৌকা চালানোর মতো।
• প্রথমে মেঝেতে বসুন।
• পা দুটো সোজা করে ওপর দিকে ওঠান।
• হাত দুটো সোজা করে হাঁটু বরাবর রাখুন।
• কোমর থেকে শরীরের ওপরের অংশ সোজা করে এমনভাবে রাখুন যেন তা আপনার পায়ের সাথে সমকোণ তৈরি করে।
• এরপর পাঁচবার জোরে জোরে শ্বাস নিন এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন।
• এই ব্যায়ামটি দৈনিক পাঁচবার করার চেষ্টা করুন।

এ জাতীয় আরও খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল