বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লিভার পরিষ্কার রাখুন মাত্র ৪ টি সহজ উপায়ে!

green-tea1_0লিভার আমাদের দেহের সবচাইতে বড় কাজটি করে থাকে। দেহের যতো ক্ষতিকর টক্সিন জমে তা শুধুমাত্র লিভারের মাধ্যমেই দেহ থেকে বের হতে পারে। এই লিভার যদি তার স্বাভাবিক কর্মক্ষমতা হারায় তাহলে কী হতে পারে একবার ভেবে দেখেছেন? আপনার দেহে জমে যাওয়া টক্সিন একেবারেই দূর হবে না যার কারণে দেহের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ একে একে বিকল হয়ে যেতে থাকবে। তাই লিভারের স্বাভাবিক কর্মক্ষমতা নিশ্চিত করা অত্যন্ত জরুরী। আর লিভারের স্বাভাবিক কর্মক্ষমতা তখনই নিশ্চিত করা যায় যখন লিভার পরিষ্কার থাকে। আজ শিখে নিন লিভারের সুস্থতায় জরুরী লিভার পরিষ্কার রাখার খুব সহজ উপায়।
১) লেবু গরম পানি

বায়োলজিক্যাল আয়োনাইজেশনের লেখক এ. এফ. বুড্ডে তার বইয়ে উল্লেখ করেন, ‘অন্যান্য খাবারেরত তুলনায় কুসুম গরম পানিতে লেবু চিপে খাওয়ার অভ্যাস লিভারে অনেক বেশি এনজাইম উৎপাদনে সহায়তা করে, এছাড়াও ভিটামিন সি গ্লুটেথিয়ন নামক যে এনজাইম উৎপন্ন করে তা লিভারের ক্ষতিকর টক্সিন দূর করে লিভার পরিষ্কার রাখতে সহায়তা করে’। তাই অন্যান্য পানীয়ের চাইতে সকালে ঘুম থেকে উঠে ১ গ্লাস কুসুম গরম পানিতে সামান্য লেবু চিপে পান করুন। এতে করে লিভার পরিষ্কার থাকবে।
২) গ্রিন টি

গ্রিন টিয়ের অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহের ফ্রি র্যািডিকেল টক্সিসিটি দূর করে এবং আমাদের লিভার পরিষ্কার রাখতে সহায়তা করে। প্রতিদিন ১-২ কাপ গ্রিন টি পান করার ফলে লিভারে জমে থাকা টক্সিন দূর হয়ে যায় এবং পুরো দেহের অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করতে সক্ষম হয়।
৩) রসুন

রসুনে রয়েছে সালফারের উপাদান যা লিভারের এঞ্জাইমের সঠিক কাজে সহায়তা করে। এছাড়াও রসুনে রয়েছে অ্যালিসিন ও সেলেনিয়াম যা লিভার পরিষ্কারের পাশাপাশি লিভারের সুস্থতা নিশ্চিত করে। তাই খাবারে প্রতিদিন রসুন ব্যবহার করার অভ্যাস গড়ে তুলুন। এছাড়াও কাঁচা রসুন খেলেও ভালো ফলাফল পাবেন।
৪) পর্যাপ্ত পানি পান করুন

দিনে প্রায় ৭-৮ গ্লাস পানি পানের অভ্যাস গড়ে তুলুন। আমাদের দেহের প্রায় ৭০% পানি। এই পানিই দেহের টক্সিন লিভারের মাধ্যমে বের করতে সহায়তা করে। যখনই দেহে পানির অভাব হয় তখন লিভারে ও দেহে জমতে থাকে টক্সিন যা ক্ষতি করে অন্যান্য অনেক অঙ্গপ্রত্যঙ্গের। তাই পর্যাপ্ত পানি পান করার অভ্যাস রাখুন লিভারের সুস্থতায়।

সূত্র- হেলথ ডাইজেট

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক