,

চিরকাল ঝকঝকে সাদা রাখুন দাঁত খুব সহজেই

datস্বাস্থ্য ডেস্ক : দাঁত থাকতে দাঁতের মর্ম আসলেই কেউ বোঝেন না। যখন অবহেলায় এবং অযত্নে দাঁত ক্যাভিটি, দাঁতের ক্ষয় এবং হলদেটে ভাব চলে আসে তখনই আমাদের হুশ হয়। কিন্তু তখন শত চেষ্টাতেও সেই পুরনো জেল্লা ফিরে আসে না। তখন আসলেই আফসোস করা ছাড়া কোনো পথ খোলা থাকে না। তাই আগে থেকেই সতর্ক হয়ে যান। নিজের মুক্তো ঝরা হাসি চিরকাল অটুট রাখতে দাঁতগুলোকেও ঝকঝকে সাদা রাখুন। ভাবছেন কীভাবে? চলুন জেনে নেয়া যাক সহজ কিছু পদ্ধতি।

১) অতিরিক্ত এবং জোরে দাঁত ব্রাশ করবেন না
অতিরিক্ত দাঁত ব্রাশ করা এবং বেশি জোরে দাঁত ব্রাশ করা একেবারেই উচিত নয়। কারণ এতে করে দাঁতের উপরের এনামেলের অনেক ক্ষতি হয়। এতে করে খুব সহজেই দাঁতে হলদেটে ভাবও এসে পড়ে। সুতরাং সাবধান।

২) চা/কফি এবং দাঁতে দাগ ফেলে এমন খাবার কম খান
চা/কফি এবং অন্যান্য অ্যাসিড সমৃদ্ধ নানা খাবার দাঁতে দাগ ফেলার জন্য দায়ী। এগুলোই দাঁতের উজ্জ্বলতা কেড়ে নিয়ে দাঁতকে হলদেটে করে তোলে। এই এই ধরণের খাবার বিশেষ করে গাঢ় রঙের পানীয় এড়িয়ে চলুন বা কম পান করুন।

৩) চিনি ছাড়া চুইংগাম চিবোন
চুইংগাম চিবোনোর ফলে মুখে অনেক বেশি স্যালিভা উৎপন্ন হয় যা অনেকটা সময় দাঁত পরিষ্কার ও ব্যাকটেরিয়া মুক্ত রাখতে সহায়তা করে। এতে করে দাঁতের ক্ষয়, এনামেলের ক্ষতি এবং মাড়ির ক্ষতি হয় না। দাঁত থাকে ঝকঝকে সুন্দর চিরকাল।

৪) ক্রাঞ্চি খাবার খান
আপেল, চেরি, পেয়ারা, গাজর ইত্যাদি ধরণের ক্রাঞ্চি ফল জাতীয় খাবার খান। এই ফলগুলো চিবিয়ে খাবার ফলে দাঁত সাদা হয়, দাঁতে জমে থাকা খাদ্য কণাও দূর হয় এবং দাঁতে দাগ পড়তে পারে না একেবারেই।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ