শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দর সমাজ বিনির্মাণে ইসলামি সংস্কৃতি

islam_68020ইসলামিক ডেস্ক : সংস্কৃতি সভ্যতার অলঙ্কার, প্রধান-উপজীবিকা। সমাজ ও রাষ্ট্রের গতি সঞ্চালক। জাতি-গোষ্ঠীর বিশ্বাস ঐতিহ্যের প্রতীক। জন্মগতভাবেই মানুষ সংস্কৃতির অনুগামী। তাই মানব সভ্যতার সূচনা থেকেই পৃথিবীতে সংস্কৃতির পদযাত্রা শুরু। ইসলাম সংস্কৃতিকে ঐতিহ্য ও আত্দতৃপ্তির মতো দুর্বল ভিতের ওপর ছেড়ে না দিয়ে ইমান-আকিদার শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছে। একটি সার্বজনীন ও কল্যাণকর রূপদান করেছে ইসলাম। ইসলামে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব। তাই মানবজীবনের কোনো কাজই অর্থহীন হতে পারে না। সংস্কৃতি বৈচিত্র্যময়। প্রত্যেক জাতি-গোষ্ঠী ও সমাজের একটি নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি আছে। মহান আল্লাহ ইরশাদ করেন- 'আমি প্রত্যেক জাতিকে দান করেছি নিজস্ব ধর্ম ও জীবনাচার। (সূরা মায়েদা-৪৮)। ইসলামি সভ্যতা সংস্কৃতির প্রাণ হলো আল্লাহর প্রতি অগাধ আস্থা ও বিশ্বাস। ইরশাদ হচ্ছে, 'জেনে রেখ নিরঙ্কুশ প্রাপ্য হলো আল্লাহর আনুগত্য। (সূরা জুমার-৩)। এমনিভাবে ইসলামি সংস্কৃতি ও জীবনাদর্শের মূল উদ্দেশ্য হলো মানুষকে মানবিক দাসত্ব মুক্তি দেওয়া। আলোকিত জীবনের পথ দেখানো, কেননা, একমাত্র আল্লাহর জন্যই গোলামি করতে হবে। অপর আয়াতে আল্লাহতায়ালা বলেন, 'তোমরাই শ্রেষ্ঠ জাতি যাদের সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য। তোমরা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। (সূরা-আল ইমরান-১১০)।

আফসোস! বর্তমানে মুসলিম জাতি ধ্বংসাত্দক সংস্কৃতি ও বিপর্যয় সৃষ্টিকারী জীবন দর্শন দ্বারা প্রভাবিত হয়ে বিশ্ব নেতৃত্ব থেকে ছিটকে পড়েছে। ইসলামে কোনো সংকীর্ণতা নেই। মানুষকে সব ধরনের বৈধ বিনোদনের অনুমতি দিয়েছে। শিল্প-সাহিত্য, খেলাধুলা ও সংগীত সব ক্ষেত্রেই। তবে তা মানুষের জন্য উপকারী হতে হবে। আজ বিশ্বায়নের যুগে সংস্কৃতিমুক্ত মঞ্চে সমগ্র বিশ্ব যেভাবে ভোগবাদীর সংস্কৃতি গ্রহণ করছে বিশেষ করে মুসলিম উম্মাহ, তাতে আজ ইসলামি সভ্যতা ও সংস্কৃতি হুমকির মুখে। তাই আমাদের সর্বক্ষেত্রে সুস্থ ধারার ইসলামি সংস্কৃতি গ্রহণ করতে হবে। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।

এ জাতীয় আরও খবর

দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজের অঙ্গীকার মির্জা ফখরুলের

জুলাই সনদসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল

মোহাম্মদপুরে উত্তেজনা, রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশ মোতায়েন

সবজির দাম চড়া, কিছুটা কমেছে মুরগির বাজার

হজযাত্রী সেবায় ব্যর্থ হলে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন ধর্মমন্ত্রী

শিক্ষার্থীদের স্কুলমুখী করতে উপবৃত্তি বাড়ানোর ইঙ্গিত

জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে ঢাকার চালকরা

দুই মাসে সরকারের অগ্রগতি নিয়ে আস্থা তৈরির চেষ্টা

হজ কার্যক্রম উদ্বোধন ও ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় তেলের দামে স্বস্তি

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

হামে আক্রান্ত শিশুর চাপ বাড়ছে, হাসপাতালে উদ্বেগজনক পরিস্থিতি