,

আশুগঞ্জ ইউনাটেড পাওয়ার প্লান্ট-২ এর ৫শ ফুট ক্যাবল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন

download (1)আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়ীয়ার আশুগঞ্জে শনিবার ভোর সাড়ে ৪টায় ২০০ মেগাওয়াট ইউনাইটেড পাওয়ার প্লান্ট-২ এর ৫০০ ফুট বিভিন্ন ধরনের তামার ক্যাবল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। একটি কেপিআই প্রতিষ্ঠানের ভিতর থেকে ক্যাবল চুরির ঘটনা বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ফলে এই নিয়ে আশুগঞ্জে ২শ মেগাওয়াট ইউনাইটেড পাওয়ার প্লান্ট-২ এর প্রশাসন উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আশুগঞ্জ ইউনাইটেড পাওয়ার প্লান্ট-২ এর কনেস্ট্রাকশন ম্যানেজার নাতিশ কুমার মন্ডল মোটু ফোনে বলেন,   শনিবার ভোর সাড়ে ৪টায় ২শ মেগাওয়াট ইউনাইটেড পাওয়ার প্লান্ট-২ এর ৫০০ ফুট তামার ক্যাবল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে তিনি আরও বলেন ক্যাবল চুরির ঘটনায় আশুগঞ্জ থানায় একটি জিডি করার প্রস্তুতি চলছে। ৫শ ফুট বিভিন্ন ধরনের তামার ক্যাবল চুরি হওয়ায় প্রায় ৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ জানান। কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। এদিকে গত ১২ই মার্চ আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৪শ ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সাউথ ইউনিটের ৪শ কেজি তামার তার চুরি হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে