,

জাজে মাহির এক ডজন

68018_e1বিনোদন প্রতিবেদক : আবিষ্কারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ায় টানা এক ডজন ছবিতে অভিনয় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সময়ের নাম্বার ওয়ান নায়িকা মাহিয়া মাহি। জাজ মাল্টিমিডিয়ার প্রথম ছবি ‘ভালবাসার রঙ’-এর মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মাহি। শাহিন সুমন পরিচালিত এ ছবিটি সুপারহিট হওয়ার পাশাপাশি চলচ্চিত্রে ডিজিটাল যুগের বিপ্লব ঘটায়। শুধু সিনেমা নির্মাণই নয়, ডিজিটাল প্রযুক্তিতে সিনেমা নির্মাণের প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং প্রদর্শনের ব্যবস্থা করে জাজ মাল্টিমিডিয়া বাংলাদেশের সিনেমায় নতুন পথপ্রদর্শক হিসেবে প্রতিষ্ঠা পেয়ে যায়। এ প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল আজিজ একের পর এক সিনেমা নির্মাণ করে চলচ্চিত্রকে সচল রাখার চেষ্টা অব্যাহত রাখেন। অবাক করার বিষয়, তাদের এ পর্যন্ত নির্মিত ১৩টি ছবির নায়িকাই মাহিয়া মাহি। একজন নায়িকাকে নিয়ে একটি প্রযোজনা সংস্থার এক ডজন সিনেমা নির্মাণের রেকর্ড নেই। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় মাহিয়া মাহিকে নিয়ে নির্মিত ছবিগুলো হচ্ছে- ভালোবাসার রঙ, অন্যরকম ভালোবাসা, পোড়া মন, ভালবাসা আজকাল, অগ্নি, তবুও ভালোবাসা, হানিমুন, দবির সাহেবের সংসার, অনেক সাধের ময়না, দেশা দ্য লিডার ও রোমিও বনাম জুলিয়েট। এখন নির্মাণ হচ্ছে অনেক দামে কেনা ও অগ্নি টু। এরপর শুরু হবে নিয়তি। সম্প্রতি মাহিয়া মাহি জাজ মাল্টিমিডিয়ার ছবি থেকে বাদ পড়েছেন এমন গুঞ্জনে চলচ্চিত্র শিল্পের বাতাস যখন ভারি ঠিক তখনই মাহি ব্যাংককে শুটিং করছেন জাজ মাল্টিডিয়ার ‘অগ্নি টু’ ছবির। ফলে গুঞ্জনটি গুজবে পরিণত হয়। মাহি শুটিংয়ে ব্যাংকক যাওয়ার পূর্বে ফেসবুকে বিষয়টি সবাইকে জানান দিয়ে গেলেন। কিন্তু অপপ্রচারকারীরা থেমে নেই। এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী আলীমুল্লাহ খোকনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, মাহি জাজ মাল্টিমিডিয়ার আবিষ্কার, বলা যায় সৃষ্টি। নিজের সৃষ্টিকে ধ্বংস করার মতো কাজ জাজ মাল্টিমিডিয়া কখনো করবে না। তিনি বলেন, আমাদের ছবির শুটিংয়ে তো মাহি এখন ব্যাংককে। তাহলে বাদ পড়লেন কিভাবে? তিনি বলেন, মাহি অত্যন্ত ভাল অভিনেত্রী এবং জনপ্রিয় নায়িকা। তিনি জাজ মাল্টিমিডিয়ার ছবিতে ছিলেন, আছেন এবং থাকবেন। আলীমুল্লাহ খোকন বলেন, জাজ মাল্টিমিডিয়া চলচ্চিত্রের অন্যতম সেরা একটি প্রযোজনা সংস্থা। জাজের ছবিতে কাজ করতে অনেকেই আগ্রহী। আমাদের সঙ্গে অনেকেই যোগাযোগ করেন। আমরা কাউকে মিথ্যা আশ্বাস দেই না। কারো মন খারাপও করি না। বলি, গল্পের প্রয়োজনে আমরা অন্য নায়িকা নিয়েও ছবি বানাবো। এর আগেও সারা জেরিনকে নিয়েছি। তানহা নামে নতুন একজন নায়িকাকেও নিয়েছি। তবে এসব ছবিতে মাহিও ছিল। অতএব, জাজ মাল্টিমিডিয়া ও মাহিয়া মাহিকে নিয়ে রাজনীতি করার কোন সুযোগ নেই। তিনি বলেন, জাজ মাল্টিমিডিয়া চলচ্চিত্রের উন্নয়নে কাজ করছে। আমাদের সঙ্গে মাহি আছেন, বাপ্পি আছেন, শিপন আছেন, ডিপজল ভাইয়ের মতো নায়ক আছেন। আমরা কলকাতার অঙ্কুশকে নিয়ে ছবি বানিয়েছি। এবার বানাচ্ছি ওমকে নিয়ে। শুধু শুধু গুজব গুঞ্জন ছড়িয়ে জাজ এবং মাহি কারোরই ক্ষতি করা যাবে না। যারা করছেন তাদের বলবো, চোখ কান খোলা রাখুন, বাস্তবতা জানুন। আমাদের ভাল ভাল সিনেমা নির্মাণে উৎসাহী করুন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ