,

লাহোরে ২ চার্চে আত্মঘাতি বোমা হামলা নিহত ৩, আহত ৩৭

67861_lahoreআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের লাহোরের ইয়োহানাবাদে রোমান ক্যাথলিক চার্চ ও ক্রাইস্ট চার্চে আত্মঘাতি বোমা হামলায় এক শিশু সহ অন্তত তিনজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৪৫ জন। নিহত শিশুটির বয়স ছিল ১২ বছর। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। সর্বশেষ বিস্ফোরণ স্থল থেকে ২ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এছাড়া এর আগে বিস্ফোরণে জড়িত রয়েছে সন্দেহে উপস্থিত ক্ষুদ্ধ জনতার পিটুনিতে নিহত হয়েছে আরেক তরুন। রবিবার উপলক্ষ্যে চার্চে এমনিতেই বহু খ্রিষ্টান ধর্মাবলম্বী মানুষের উপস্থিতি ছিল। এ খবর দিয়েছে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন। লাহোরের ইয়োহানাবাদ দেশের সবচেয়ে বড় খ্রিষ্টান অধ্যুষিত এলাকা। পাকিস্তানে প্রায়ই খ্রিষ্টান সম্প্রদায়ের উপর হামলা হয়। এর সর্বশেষ উদাহরণ লাহোরের এ ঘটনা। প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, ২ আত্মঘাতি বোমাহামলাকারী ২ চার্চের প্রবেশপথে অবস্থান নিয়ে বিস্ফোরণ ঘটায়। তারা চার্চের ভেতরেই প্রবেশ করতে চেয়েছিল। কিন্তু তাদেরকে প্রবেশপথেই আটকে দেয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ২ আত্মঘাতি হামলাকারী যখন প্রধান ফটক দিয়ে চার্চে ঢোকার চেষ্টা করছিল, তখন চার্চের অভ্যন্তরে রবিবার উপলক্ষে বহু মানুষ সাপ্তাহিক প্রার্থনায় অংশ নিতে জড়ো হয়েছিল। এক্সপ্রেস ট্রিবিউন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে, তখন প্রায় ৮০০ মানুষ উপস্থিত ছিল দুই চার্চে। কিন্তু সেখানে প্রবেশে ব্যার্থ হয়ে দুই হামলাকারী প্রথমে গুলিবর্ষণ শুরু করে, এরপর বোমা বিস্ফোরণ ঘটায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে