,

নাসিরনগর ফান্দাউক দরবার শরীফের বার্ষিক মাহফিল সম্পন্ন

1111স্টাফ রিপোর্টার নাসিরনগর : উপজেলার ফান্দাউক দরবার শরীফের পীরে কামেলে মোকাম্মল হযরত শাহসূফী আলহাজ্ব সৈয়দ আবদুস ছাত্তার নকসে বন্দী (রঃ) ও পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহসূফী আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক (মাসুম) নকসে বন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রঃ) দ্বয়ের ২ দিনব্যাপী বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল আখেরী মোনাজাতের মধ্য দিয়ে আজ রবিবার শেষ হয়েছে। বাদ ফজর আখেরী মোনাজাত পরিচালনা করবেন গদ্দীনিশীন আলহাজ্ব মাওলানা সৈয়দ ছালেহ আহমেদ (মামুন) । এবারের মাহফিলে লাখো মুসল্লির উপস্থিতিতে মুখরিত সন্ধ্যা বিধৌত ফান্দাউক দরবার শরীফে প্রায় এক ঘন্টা মোনাজাতে মুসলিম উম্মার ঐক্য কামনাসহ দেশ ও জাতির স্বার্থে ঐক্যের পাশাপাশি দলমত নির্বিশেষে দেশ প্রেমিকদের ঐক্যবদ্ধ হতে পরম করণাময় আল্লাহর দরবারে শান্তি কামনা করা হয়। ঈমান ও ইসলাম নিয়ে বাচাঁর জন্য আল্লাহর নিকট দোয়া করা হয়।ব্রাহ্মনবাড়িয়ার প্রত্যন্ত জনপথ নাসিরনগরের ফান্দাউক। এ গ্রামে দু,দিন ব্যাপী মাহফিলের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় শুক্রবার বিকেল থেকে । এখানকার যোগাযোগ ব্যবস্থা ভাল । মাহফিল উপলক্ষে প্রায় ১৫ দিন ধরে সামিয়ানা টানানো হয়। বিশাল প্যন্ডেল টানানো হয় আশেকানদের জন্য। বন(খড়)বিছিয়ে হাজার হাজার ভক্ত মুরিদান বসে বয়ান শুনেন। তাদের সুবিধার জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। ১০/১২জন পল্লী চিকিৎসক নিয়োগ দেয় দরবার শরীফ কর্তৃপক্ষ। ব্রাহ্মনবাড়িয়া, হবিগঞ্জ, কিশোর গঞ্জ, ভৈরব, আশুগঞ্জ, নাসিরনগরসহ বিভিন্ন স্থ্ান থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে এখানে। আড়াই শতাধিক শৌচাগার নির্মান করা হয়। ৫ হাজার লোক এক সাথে খাবার খাওযার ব্যবস্থা করা হয়। বিশাল এলাকা জুড়ে প্যান্ডেল নির্মান করা হয। আর এর পুরোটাই করা হয় স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে। এক পাশ থেকে অন্যপাশ দেখা যায় না। মাহফিলকে ঘিরে অস্থায়ী ভিত্তিতে ছোট বড় কয়েক,শ দোকান গড়ে উঠে। দূরের আশেকানদের থাকার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। ফান্দাউক পন্ডিত রাম উচ্চ বিদ্যালয়ের কক্ষ গুলোতে ছিল বেশ কিছু অতিথি। এ মাহফিলকে ঘিরে এলাকার লোকজনের মধ্যে উৎসবের আমেজ দেখা দেয়। প্রতিবারের ন্যায় এবারও লাখো মুসল্লীর উপস্থিতিতে মূখরিত সন্ধ্যা বিধৌত ফান্দাউক দরবার শরীফ ।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ