,

আত্মহননের চেষ্টার পর হ্যাপি যা বললেন

happy===বিনোদন প্রতিবেদক : বুধবার রাতে ৩০টি ঘুমের বড়ি খেয়ে আত্মহননের চেষ্টা করেন বলে নিজেই স্বীকার করেছেন উঠতি চিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপি। কারণ হিসেবে তিনি বলেন, ‘যে জীবনে রুবেলকেই পেলাম না সে জীবন রেখে লাভ কি? তাই আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। কিন্তু পারলাম না।’ হ্যাপি বলেন, ‘আমার জীবনের চেয়েও দামী রুবেল। সেই রুবেলই আজ আমার কাছ থেকে অনেক দূরে। তাকে তো আর এই জীবনে পাব না। তাই এ দুনিয়া থেকে চলে যেতে চেয়েছি। অন্তত তার মুখতো আর দেখতে হবে না।’ তিনি বলেন, ‘বুধবার রাত ৯টার দিকে মাইনাস ৭.৫ মিলিগ্রামের ৩০টি ঘুমের বড়ি দুই ভাগে ভাগ করে ১৫টি করে খেয়ে ফেলি। কিছুক্ষণ পরই আমার মাথা ঘোরা শুরু করে। এরপর আম্মুকে বলি আমার মাথা ঘুরছে। আর কিছু বলতে পারিনি। গভীর রাতে মুখের ভেতর নল ঢূকিয়ে যখন ডাক্তাররা ওয়াস করছিল, তখন আমার হুশ ফিরে আসে। ভোরের দিকে এক প্রকার গোপনেই হাসপাতাল ছেড়ে বাসায় চলে আসি। এর আগে আমাকে আরো তিনটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু কোন ভর্তি করেনি।’ হ্যাপি বলেন, ‘এখন মোটামুটি সুস্থ আছি। চিকিৎসকরা আমাকে রেস্টে থাকতে বলেছেন। এমনকি কারো সঙ্গে কথা বলতেও নিষেধ করেছেন।’ কেন এরকম করতে গেলেন জানতে চাইলে তিনি বলেন, ‘এ জীবনে শুধু একজনকেই ভাল বেসেছি। বাবা-মাকে যতটা বুঝতাম না তার চেয়েও বেশি বুঝতাম রুবেলকে। তার জন্যই আমার জীবনের সব হাসি-কান্না। কিন্তু রুবেল তো বুঝল না। তাই তার জন্যই জীবনটাকে বিসর্জন দিতে চেয়েছি। তা তো হলো না! তবু ভাবি কি হবে বেঁচে থেকে। কার জন্য বাঁচব?’ সবশেষে তিনি বলেন, জীবনটা তো শেষই আমার। সামনে কি করবো চিন্তা করতে পারছি না। বাবা-মা অনেক কষ্ট করেছেন। এখনও করছেন। জানিনা তাদের এ কষ্টের ঋণ পরিশোধ করতে পারব কি-না। আবার তাদের জন্যও একটু বাঁচার সাধ জাগে। আম্মু অনেক কেঁদেছেন। ভাই-বোন এবং আব্বুও কেঁদেছেন। তাদের জন্য অনেক খারাপ লেগেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ