,

লন্ডনে পৌঁছেছেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ

66746_r-6আন্তর্জাতিক ডেস্ক : চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ৯ দিনের সফরে লন্ডনে পৌঁছেছেন প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ। শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪ টায় বাংলাদেশ বিমানের বিজি-০০১ ফ্লাইটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পোঁছান। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম এ হান্নান, ডেপুটি হাইকমিশনার খন্দকার মোহাম্মদ তালহা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সহ-সভাপতি জালাল উদ্দিন বিমানবন্দরে প্রেসিডেন্টকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে  প্রেসিডেন্ট সেন্ট্রাল লন্ডনের হিলটন পার্ক  লেইন হোটেলে পৌঁছলে সেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও মহিলা লীগ নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। সফরকালীন সময়ে প্রেসিডেন্ট সেন্ট্রাল লন্ডনের হিলটন পার্ক  লেইন হোটেলে অবস্থান করবেন। এর আগে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১ টায় প্রেসিডেন্ট লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। তার সঙ্গে ৩০ জনের বেশি সদস্যের একটি বহর রয়েছে বলে জানা গেছে। ৭২ বছর বয়সী আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। ১৪ই মার্চ তিনি ঢাকার উদ্দেশে ফিরে যাবেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা